back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কারা কী করছে লিখে রাখছি’- কাঠগড়ায় ইনুর বক্তব্য ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
কাঠগড়ায় দাঁড়িয়ে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে তিনি আদালত অবমাননাকর মন্তব্য করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে হাসানুল হক ইনু ও রাসেদ খান মেননকে হাজির করা হয়।

শুনানির সময় রাজধানীর বংশাল এলাকায় মো. মোখলেছিন নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক মো. আশরাফ হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হারুন অর রশিদ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা আবেদনটির বিরোধিতা করেন।

শুনানি শেষে আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দেন হাসানুল হক ইনু। এ সময় তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় ধরে তাকে হাজতখানায় রাখা হয়েছে।

পরে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে কারাগারে আছি। এই আদালতের কোন বিচারক, কোন আইন কর্মকর্তা কি করতেছে, তা কারাগারের একটি লাল খাতা ও একটি সবুজ খাতায় সংরক্ষণ করে রাখছি।”

তিনি আরও মন্তব্য করেন, “বর্তমানে বিচার ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি শাখা হিসেবে কাজ করছে।”

এ বক্তব্যের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাকে থামাতে বলেন। তবে ইনু থামেননি এবং উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালত অবমাননার অভিযোগ তুলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

এ বিষয়ে আদালত পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন বলে জানান। পরে আদালত মামলায় ইনু ও মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, আসামি ইনু আদালতে উপস্থিত থেকে উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং আইনজীবীদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তার বক্তব্য আদালত অবমাননার পর্যায়ে পড়ে বলে দাবি করেন তিনি।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল মোড়ে এক মিছিলে গুলিবিদ্ধ হন মো. মোখলেছিন। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পরবর্তীতে ১ জানুয়ারি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

সরকার পরিবর্তনের পর হাসানুল হক ইনু ও রাসেদ খান মেনন বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোসহ একাধিক দফায় রিমান্ডে ছিলেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ