back to top

রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের বড় জয়

নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপের ১০০০তম ম্যাচে দারুণ এক ইতিহাস গড়ল জাপান। তিউনিসিয়ার বিপক্ষে একপেশে ম্যাচে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষ দুইয়ে জায়গা করে নিয়েছে এশিয়ার এই পরাশক্তি। অন্যদিকে টানা দুই হার ও একমাত্র একটি গোল নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তিউনিসিয়াকে।

ম্যাচটি শুরু থেকেই ছিল জাপানের দখলে। মাত্র তিন মিনিটেই গোলের দেখা পায় তারা। বাঁ পাশ থেকে আক্রমণে উঠে কেইতো নাকামুরার পাস বক্সে পেয়ে যান দাইচি কামাদা। তাঁর হালকা স্পর্শেই বল জালে জড়িয়ে যায়।

গোলের পরও আক্রমণ থামায়নি জাপান। নবম মিনিটে একের পর এক আক্রমণে তিউনিসিয়ার রক্ষণ ভাঙার চেষ্টা চালায় তারা। দশম মিনিটে কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হন গোলরক্ষক ডাহমেন, তবে শেষ মুহূর্তে দারুণ সেভে দলকে রক্ষা করেন তিনি।

৩১তম মিনিটে দ্বিতীয় গোল পায় জাপান। তিউনিসিয়ার রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে গোল করেন আয়াসে উয়েদা। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জাপান।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে জাপান। হাইড্রেশন ব্রেকের আগে মাঝমাঠ থেকে আসা দারুণ থ্রু পাসে গোলরক্ষককে একা পেয়ে যান জুনইয়া ইতো। সহজেই বল জালে পাঠিয়ে তৃতীয় গোল করেন তিনি।

৮৪তম মিনিটে আসে চতুর্থ গোল। কাইশু সানোর ক্রসে মাথা ছুঁইয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন উয়েদা। এতে নিশ্চিত হয় জাপানের বড় জয়।

এই জয়ের মাধ্যমে গ্রুপের শীর্ষ দুইয়ে উঠে শেষ ষোলোতে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল জাপান। অন্যদিকে বিশ্বকাপ অভিযান এখানেই শেষ হলো তিউনিসিয়ার।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ডিবি হেফাজতে নেওয়ার ৫ ঘণ্টা পর ছাত্রলীগ কর্মীর মৃত্যু

ফরিদপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী...

ছেলের বিশ্বকাপ অভিযান এবার মাঠে বসেই দেখবেন মা

স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বকাপের আলোচনায় উঠে আসা...

যুবদল নেতা হত্যার ‘মাস্টারমাইন্ড’ আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে চাঞ্চল্যকর যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যার...

রাজধানীতে আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ১০ নেতাকর্মী

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মিছিল ও বিক্ষোভের চেষ্টা করার সময়...

দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু 

আধুনিক কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা...

সর্বশেষ