back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২৬ ২:৫৫ অপরাহ্ণ
আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

বৃহস্পতিবার (১৮ জুন) প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এমসময় তিনি বলেন, কোনোরকম প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ছাড়াই এবারের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে।।

পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে সন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কোনো প্রকার প্রশ্নপত্র ফাঁসের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পেরেছে।

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বক্তব্যে শিক্ষাব্যবস্থায় বৈষম্য নিরসনের ওপর গুরুত্বারোপ করেন।

মাহদী আমিন বলেন, “শহর এবং গ্রামের শিক্ষাব্যবস্থার মধ্যে যে বৈষম্য রয়েছে, তা কমিয়ে আনতে সরকার কাজ করছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, কেবল পাঠ্যবইয়ের শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশের ওপর জোর দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে প্রাথমিক শিক্ষায় খেলাধুলা ও সংস্কৃতি চর্চাকে বাধ্যতামূলক করা হচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২০ জুন আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ