back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা দাবির অভিযোগে বিএনপির ২ নেতাকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

সোমবার (১৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লার বিরুদ্ধে ৩ নম্বর ওয়ার্ডের বালু ব্যবসায়ী ও বিএনপির সদস্য মো. জহিরুল ইসলামের কাছে ২০ হাজার টাকা দাবি করার অভিযোগ ওঠে। এ নিয়ে কয়েকদিন ধরে উভয়ের মধ্যে কথাবার্তা চলছিল।

অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে জহিরুল ইসলাম টাকা দেওয়ার কথা বলে জাকির মোল্লাকে রেইনট্রিতলা এলাকায় ডেকে নেন। পরে জাকির মোল্লা তার সহযোগী আব্দুর রাজ্জাক মোল্লাকে সঙ্গে নিয়ে সেখানে গেলে স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হস্তক্ষেপ করেন। পরে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে দুইজনের কাছ থেকে মুচলেকা নিয়ে বিষয়টির আপাত সমাধান করা হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, জাকির মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, খালের মাটি বিক্রি, সালিশের নামে অর্থ আদায় এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর মতো নানা অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাকির মোল্লা। তার দাবি, তিনি কোনো চাঁদা দাবি করেননি। বরং বালুর ব্যবসায় অংশীদার হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। ব্যক্তিগত বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন বলেন, দলের নীতি চাঁদাবাজির বিরুদ্ধে। কেউ দলের পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য তার জানা নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ