back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মামলায় একযোগে ধরা পড়ল ৬ জন

নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৬ ১:০০ অপরাহ্ণ
রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ পৃথক তিনটি অভিযানে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে। একই সঙ্গে মুক্তিপণের ২৫ লাখ টাকা, প্রায় ২৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স সামগ্রী এবং ইয়াবা জব্দসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আলিম বাবু (৩০), মো. সজিব মিয়া (২৯), মো. ময়নুদ্দিন (৪০) ও মো. মহিউদ্দিন (৩৬)-কে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত আজিবুর রহমান (৫০)-কে উদ্ধার করা হয় এবং মুক্তিপণের ২৫ লাখ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।

অন্যদিকে, প্রতারণা ও আত্মসাতের মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার লক্ষ্মীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নুর হোসাইন সোহাগকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৯ ভরি স্বর্ণের চেইনসহ প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার এবং মোবাইল ফোন ও ল্যাপটপসহ প্রায় ২ লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টরে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী মো. জামালকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, ধারাবাহিক এসব অভিযানে অপহরণ, প্রতারণা ও মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ