back to top

রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ক্রিয়েটিভ’ বাজেটের প্রশংসায় মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২৬ ৬:৩৭ পূর্বাহ্ণ
প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব একটি ‘ক্রিয়েটিভ বাজেট’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাতে সংসদ ভবনের নিজের চেম্বারে বাজেট প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, সব শ্রেণির মানুষের কল্যাণের কথা বিবেচনা করেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, “এটি একটি উৎপাদনবান্ধব, বিনিয়োগবান্ধব ও ব্যবসাবান্ধব বাজেট। এখানে যেসব কর রেয়াত ও ছাড় দেওয়া হয়েছে, তা আগে কখনও দেখা যায়নি।”

শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়টি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এর ফলে অর্থনীতি দ্রুত গতিতে সচল হবে এবং দেশের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি দাবি করেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার পর দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার অর্থনীতিকে পুনর্গঠনের চেষ্টা করছে।

বাজেটে নতুন কিছু উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রায় ৪১ লাখ পরিবারের প্রধান নারীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি কৃষক কার্ড, কৃষি খাতে ভর্তুকি, খাল খনন ও সেচ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উৎপাদন ও বিনিয়োগে উৎসাহ দিতে দেশীয় শিল্পকে প্রণোদনা দেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে আমদানি শুল্ক বাড়িয়ে স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়া হয়েছে।

ক্রীড়া ও সংস্কৃতি খাতে নতুন উদ্যোগ, হাইটেক পার্ক, এসএমই খাতের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপগুলোকেও তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রণীত এই বাজেটকে তিনি ‘নতুন চিন্তাভাবনার প্রতিফলন’ বলেও মন্তব্য করেন।

সবশেষে মির্জা ফখরুল বলেন, বাজেট বাস্তবায়িত হলে এটি দেশের অর্থনীতিতে একটি “বৈপ্লবিক পরিবর্তন” আনতে সক্ষম হবে এবং মূল্যস্ফীতি কমাতে সহায়তা করবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বাংলাদেশসহ ৮ দেশকে হিমালয় অঞ্চলে বড় প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কতা

হিমালয়ের দ্রুত গলে যাওয়া হিমবাহ ও অস্থিতিশীল হয়ে পড়া...

বিএনপি নিজেদের দলীয় স্বার্থ আদায়ে সরকারে গেছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ...

লোহাগাড়ায় ফুটসাল লীগের ফাইনাল, প্রধান অতিথি এটিএম জাহিদ চৌধুরী

চট্টগ্রামের লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃ লোহাগাড়া ডায়নামিক...

প্রশিক্ষণ ও সনদে অভিন্ন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে...

জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাসের নতুন গ্যাস

দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে...

সর্বশেষ