back to top

শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের হামলার শিকার ভারতীয় ক্রুবাহী জাহাজ

নিজস্ব প্রতিবেদক
ওমানের শিনাস বন্দরের কাছে ভারতীয় নাবিকবাহী আরও একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে।

বৃহস্পতিবার (১১ জুন) দূতাবাসের এক্স (সাবেক টুইটার) পোস্টে এ তথ্য জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত জাহাজটির নাম ‘জলবীর’। গিনি-বিসাউয়ের পতাকাবাহী এই ট্যাংকারে থাকা সব ভারতীয় ক্রু সদস্য এখন পর্যন্ত নিরাপদ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চলতি সপ্তাহে এটি নিয়ে ভারতীয় নাবিক থাকা তৃতীয় বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হলো। এতে আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে ওমান উপসাগরে ভারতীয় ক্রু থাকা জাহাজে হামলার ঘটনায় ভারত সরকার তীব্র প্রতিক্রিয়া জানায়। গত বুধবার নয়াদিল্লিতে নিযুক্ত এক শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।

এর আগে ‘এমটি সেত্তেবেলো’ নামের একটি তেলবাহী জাহাজে হামলায় ২৪ জন ভারতীয় ক্রুর মধ্যে তিনজন নিহত হন। বাকি ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়।

এছাড়া সপ্তাহের শুরুতে ‘মারিভেক্স’ নামের একটি খালি ট্যাংকারেও হামলার ঘটনা ঘটে। ইরানের তেল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানা যায়। তবে ওই জাহাজের ২৪ জন ভারতীয় ক্রুকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, এ পর্যন্ত তারা নির্দেশ অমান্য করা আটটি জাহাজকে অচল করেছে এবং ১৩৪টি জাহাজের গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতীয় ক্রু থাকা বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ক্রমাগত হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং চলমান আঞ্চলিক সংঘাতের সরাসরি ফল। ভারত অবিলম্বে উত্তেজনা প্রশমনের পাশাপাশি কূটনৈতিক সমাধানের লক্ষ্যে চলমান প্রচেষ্টা সফল করার আহ্বান জানিয়েছে, যাতে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কক্সবাজার সফরে তারেক রহমান, উৎসবমুখর পরিবেশ

দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

‘আওয়ামী লীগের হামলা থেকে কেউ রক্ষা পাচ্ছে না’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন,...

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের ডিজে ম্যাজিক!

অবশেষে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপে যুক্ত হলো...

ফেসবুক বিভ্রাটে বিশ্বজুড়ে ভোগান্তি

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম মেটার মালিকানাধীন ফেসবুক শুক্রবার সন্ধ্যায়...

উন্নয়ন বাজেটে এগিয়ে চট্টগ্রাম

চট্টগ্রামবাসীর জন্য এবারের বাজেটে রয়েছে বাড়তি প্রত্যাশা। কারণ এবার...

সর্বশেষ