back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘চট্টগ্রামই জ্বালানি খাতের মূল কেন্দ্রবিন্দু’

নিজস্ব প্রতিবেদক
৬ জুন ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ণ
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের উদ্যোগের তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম এক বিবৃতিতে এই প্রস্তাব অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছেন।

শনিবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তিনি বলেন, বিপিসির প্রধান কার্যালয় ঢাকায় সরিয়ে নেওয়ার সংবাদে চট্টগ্রামের জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তা অত্যন্ত যৌক্তিক। ইতিমধ্যেই শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিরুদ্ধে যে প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয়েছে, তাকেও স্বাগত জানান তিনি।

বিবৃতিতে জামায়াত নেতা উল্লেখ করেন, চট্টগ্রামের জয়পাহাড় এলাকায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বিপিসির একটি বহুতল নতুন ভবনের নির্মাণকাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম বিএসসি ভবন থেকে সফলভাবে পরিচালিত হচ্ছে। এই অবস্থায় ঢাকায় কেবল একটি লিয়াজোঁ অফিস বহাল রাখা যেতে পারে। তবে জ্বালানি নিরাপত্তা ও সামগ্রিক প্রশাসনিক কার্যকারিতার স্বার্থে বিপিসির প্রধান কার্যালয় কোনোভাবেই চট্টগ্রাম থেকে সরানো ঠিক হবে না।

মুহাম্মদ নজরুল ইসলাম তাঁর বিবৃতিতে প্রধান কার্যালয় চট্টগ্রামে রাখার পক্ষে বেশ কিছু জোরালো যুক্তি তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, দেশের একমাত্র তেল শোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি’ চট্টগ্রামে অবস্থিত এবং দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম থেকেই জ্বালানি তেল আমদানির মূল কার্যক্রম পরিচালিত হয়। ফলে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম এই খাতের মূল কেন্দ্রবিন্দু।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিশোধন ও সরবরাহ ব্যবস্থার মূল কেন্দ্র হওয়ায় দীর্ঘদিন ধরে এখানে একটি প্রতিষ্ঠিত ও কার্যকর ব্যবস্থাপনা কাঠামো তৈরি হয়েছে। এটি পরিবর্তন করা হলে প্রশাসনিক স্থবিরতার পাশাপাশি বড় ধরনের সমন্বয়হীনতা সৃষ্টি হতে পারে।

নজরুল ইসলাম বলেন, দেশের সুষম উন্নয়ন এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের নীতির পরিপন্থি এই বিতর্কিত স্থানান্তর প্রস্তাব অবিলম্বে বাতিল করা উচিত।

জামায়াতের এই নেতা আরও বলেন, বিপিসির মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানের বিষয়ে যেকোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সেখানকার শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের (স্টেকহোল্ডার) মতামত গ্রহণ করা জরুরি। একই সাথে বিরোধী দলসমূহের প্রতিনিধিত্বসহ সংসদীয় কমিটিতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে জাতিকে সঠিক তথ্য অবহিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ