তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি আগামীকাল শুক্রবার (৫ জুন) একদিনের রাষ্ট্রীয় সফরে চট্টগ্রাম আসছেন।
সফরকালে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) একটি বিশেষ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
প্রতিমন্ত্রীর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক পত্রে সফরের বিস্তারিত জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন প্রতিমন্ত্রী। সকাল ১০টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি চট্টগ্রাম সার্কিট হাউজে যাবেন।
এরপর বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে অবস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন শেষে সিএমইউজে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রতিমন্ত্রী।
সফর শেষে ওইদিন বিকেল ৫টায় সার্কিট হাউজ থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন ইয়াসের খান চৌধুরী। পরে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবেন।
আরু



