back to top

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ দিন পর খুলছে স্কুল-কলেজ, ফের ক্লাসে ফিরবে শিক্ষার্থীরা

আরু
৩ জুন ২০২৬ ৮:২৯ পূর্বাহ্ণ
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে দীর্ঘ ১৬ দিনের ছুটি কাটিয়ে আগামী ৭ জুন (রোববার) থেকে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান শুরু হচ্ছে। ফলে লাখো শিক্ষার্থী ফিরছে শ্রেণিকক্ষে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ছুটি শুরু হয়। নির্ধারিত ছুটি শেষ হচ্ছে ৪ জুন (বৃহস্পতিবার)। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় প্রতিষ্ঠানগুলো খুলছে ৭ জুন, রোববার।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১৬ দিনের ছুটি পেয়েছে।

এর আগে ২১ মে ছিল শেষ কার্যদিবস। এরপর থেকেই শিক্ষার্থীরা ছুটির আমেজে চলে যায়।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি আরও দীর্ঘ।

এখানে ছুটি শুরু হয়েছে ২৪ মে থেকে এবং চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা মোট প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ কাটাচ্ছে।

পরবর্তী ছুটির তালিকা

জুন মাসে ক্লাস শুরু হলেও সামনে রয়েছে কয়েকটি সরকারি ছুটি—

  • ২৯ জুলাই: আষাঢ়ী পূর্ণিমা
  • ৫ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থান দিবস
  • ১২ আগস্ট: আখেরি চাহার সোম্বা
  • ২৬ আগস্ট: ঈদে মিলাদুন্নবী (সা.)

এছাড়া সেপ্টেম্বর মাসেও জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আইনমন্ত্রীর কড়া বার্তা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা...

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে নতুন টানাপোড়েন

আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাট এর এক প্রতিবেদনে বলা হয়েছে,...

ছেলে থিয়াগোর বার্সায় যাওয়া নিয়ে মুখ খুললেন মেসি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তার বড় ছেলে থিয়াগো মেসিকে...

৩০০ দিনে ৩০০ শিশু নিহত

গাজা উপত্যকায় গত ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত...

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

নেত্রকোণায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে দায়ের...

সর্বশেষ