back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘মধুভাত’ খেলেন জয়া আহসান

আরু, বিনোদন ডেস্ক
৮ জুন ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ণ
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রথমবারের মতো চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার ‘মধুভাত’ খেয়ে তার অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে তার এই খাবার উপভোগের মুহূর্তটি দেখা যায়।

ভিডিওতে সবুজ রঙের পোশাকে সজ্জিত জয়া আহসানকে একটি টেবিলের সামনে বসে থাকতে দেখা যায়। টেবিলে মাটির পাত্রে পরিবেশন করা ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডেজার্ট ‘মধুভাত’।

তিনি জানান, নাম শুনলেও এই প্রথম তিনি খাবারটি স্বাদ গ্রহণ করেন।

খাবারটি সম্পর্কে তিনি বলেন, মধুভাত মূলত এক ধরনের ফারমেন্টেড বা প্রক্রিয়াজাত মিষ্টি ভাত, যা পোলাওয়ের চাল, জ্বালা চাল, নারকেল, নারকেলের দুধ ও মধুসহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয়।

ভিডিওতে দেখা যায়, তিনি প্রথমে কাঠের চামচ দিয়ে মাটির পাত্র থেকে মধুভাত তুলে নারকেলের খোলের একটি ছোট বাটিতে নেন। পরে তিনি চামচ রেখে হাত দিয়ে খাবারটি মুখে নিয়ে স্বাদ উপভোগ করেন এবং এর প্রশংসা করেন।

তার এই ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই খাবারকে ইতিবাচকভাবে স্বাগত জানান এবং এর স্বাদ ও ঘুমঘুম অনুভূতির কথা উল্লেখ করেন।

তবে খাবারটি হাত দিয়ে খাওয়াকে কেন্দ্র করে কিছু নেটিজেন সমালোচনাও করেন। কেউ কেউ মন্তব্য করেন, চামচ থাকা সত্ত্বেও হাত দিয়ে খাওয়া ভিডিওর জন্য করা হয়েছে কি না—এমন প্রশ্নও তোলেন।

সব মিলিয়ে, প্রথমবার ‘মধুভাত’ উপভোগের এই ভিডিওটি যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি সামাজিক মাধ্যমে আলোচনারও জন্ম দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ