back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা

আরু, বিনোদন ডেস্ক
৮ জুন ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ণ
চীনের মর্যাদাপূর্ণ সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশের তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট (সাঁকোটা দুলছে)’।

চলচ্চিত্রটির প্রযোজক মনোজ প্রামাণিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত সাদা-কালো এই চলচ্চিত্রে কুসংস্কার ও পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে এক অন্ধ নারীর আত্মমুক্তির লড়াই এবং তিন নারীর সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।

নির্মাতার ভাষ্যে, চলচ্চিত্রটি নারীর স্বাধীনতা, বিশ্বাস ও সামাজিক নিয়ন্ত্রণের প্রশ্নকে একটি কাব্যিক চলচ্চিত্রভাষায় উপস্থাপন করেছে।

উৎসবে ছবিটির প্রিমিয়ারে অংশ নিতে আগামী জুনের দ্বিতীয় সপ্তাহে সাংহাই যাচ্ছেন পরিচালক ইশতিয়াক আহমেদ, প্রযোজক মনোজ প্রামাণিক এবং প্রধান চরিত্রের অভিনেত্রী সানজিদা আক্তার। আগামী ১৫ জুনের প্রদর্শনীতে তারা উপস্থিত থাকবেন।

২০২২ সালে শুরু হওয়া প্রায় ৮০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটির নির্মাণ ছিল চ্যালেঞ্জিং। ২০২৩ সালে শুটিংয়ের কিছু ফুটেজ হারিয়ে গেলে পুনরায় শুটিং করে ২০২৫ সালে কাজ শেষ করা হয়।

সিনেমাটিতে সানজিদা আক্তার, তাহমিদা রহমান, সুমাইয়া হকসহ একঝাঁক তরুণ শিল্পী অভিনয় করেছেন।

নির্মাতা ও প্রযোজকের মতে, এই মনোনয়ন স্বাধীন চলচ্চিত্রচর্চার একটি বড় অর্জন এবং পুরো টিমের দীর্ঘ পরিশ্রমের আন্তর্জাতিক স্বীকৃতি।

উৎসব শেষে চলচ্চিত্রটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। পরে বাংলাদেশে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ