back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন 

kbctgbd
২৪ এপ্রিল ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ

শেখ মিরানুজ্জামান, স্টাফ রিপোর্টার:

দৈনিক আমার দেশর সম্পাদক প্রকাশক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান ও অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাগেরহাটে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং পাঠক মেলার সদস্যরা। বুধবার (২৩ এপ্রিল) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন মাহমুদুর রহমান নির্যাতিত মজলুম লেখক তাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে তিনি ইসলামী মূল্যবোধের অন্যতম ধারক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নামে হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এটা শুধু একটি মিথ্যা মামলা নয় এটি ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মাহমুদুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহুবার ন্যায়ের পক্ষে মানুষ সংঘটিত হয়েছে। তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের এসব অপকর্ম অনেকদিন ধরেই আড়ালে চলছিল। কিন্তু সরকারের পরিবর্তনের পর আমার দেশ পত্রিকায় এসব দুর্নীতির সংবাদ প্রকাশিত হলে মেঘনা গ্রুপের কর্তারা আতঙ্কিত হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় ভারতের ‘চাপ’ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। তারা বলেন, মাহমুদুর রহমান একজন নির্ভীক ও আপসহীন সাংবাদিক। তিনি তার পত্রিকার মাধ্যমে দীর্ঘদিন ধরে ক্ষমতাধর দুর্নীতিবাজ রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে সত্য প্রকাশ করে আসছেন। আজ তারই মূল্য দিতে হচ্ছে ষড়যন্ত্রের শিকার হয়ে।

এই মানববন্ধনে আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আমার দেশ পাঠক মেলার বাগেরহাট জেলার সভাপতি সুজাউদ্দিন মোল্লা সুজন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ও এন টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ,দেশ টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি এস এস সোহান, মোল্লারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ এম মফিজুল ইসলাম, চিতলমারি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার সদস্য সচিব আজরিন আরবি নওরিন এ সময় আরো উপস্থিত ছিলেন চুলকাটি প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দ, কচুয়া উপজেলার সাধারণ সম্পাদক, রামপাল উপজেলার সভাপতি আতিকুর রহমান এছাড়া নয়টি উপজেলার ও জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত...

হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি!

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে...

পেছাল এইচএসসির ফল প্রকাশের তারিখ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

সর্বশেষ