back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের চন্দনাইশে ধর্ষক নাজিম উদ্দিন গ্রেপ্তার ‌

kbctgbd
১১ এপ্রিল ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:

চট্টগ্রামের চন্দনাইশে খুনি ধর্ষক নাজিম উদ্দিন কে কে গ্রেফতার করে পুলিশ। পটিয়া সরকারি কলেজের অর্নাস ১ম বর্ষের শিক্ষার্থী তামান্না নাহিদ ইয়া প্রকাশ আরজু আক্তার গত ৩/৪/২৫খ্রিঃ চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়ীয়া নোয়াপাড়া এলাকায় তার নানার বাড়ি বেড়াতে আসে। আরজু আক্তার রাতের খাওয়া দাওয়া শেষে তার নানী ফরিদা বেগমের সাথে তার কক্ষে ঘুমিয়ে পরে। গত ৯/৪/২৫খ্রিঃ রাত ০১.০০ ঘটিকার সময় ভিকটিমের মায়ের আপন খালাত ভাই নাজিম উদ্দিন উক্ত বাড়িতে বেড়াতে আসে।

তিনি তার খালু আব্দুল হাকিমের সাথে ঘুমাতে যান। রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় আরজু আক্তারের নানা টয়লেটে যেতে চাইলে নাজিম উদ্দিন তাকে কৌশলে বসত ঘর সংলগ্ন টয়লেটে যেতে বাধা প্রদান করে বাহিরের টয়লেটে নিয়ে যায়। আব্দুল হাকিম টয়লেট থেকে তার শয়নকক্ষে আসার সময় আরজু আক্তারকে তার নানির কক্ষে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে তাদের বসত ঘর সংলগ্ন টয়লেটের দরজা খুলে টয়লেটের মেঝেতে আরজু আক্তারের মুখে ওড়না ঢুকানো এবং গলায় পেচানো অবস্থায় দেখতে পায়। অতঃপর তিনি ডাক-চিৎকার শুরু করলে নাজিম তাকে ও তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ঘরে থাকা দা দিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি), চট্টগ্রামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, চট্টগ্রামের একটি চৌকস আভিযানিক টিম উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন এবং অভিযুক্ত পলাতক আসামী নাজিম উদ্দিনকে গ্রেফতারের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু থানাধীন রশিদনগর ইউনিয়নের কাদমার পাড়া দুর্গম পাহাড়ি এলাকা হতে ১১/৪/২৫খ্রিঃ গভীর রাতে আসামী নাজিম উদ্দিন (৩০), পিতা-মৃত সৈয়দ আহম্মদ, মাতা-রুকিয়া বেগম, সাং-খাগরিয়া (নতুন খাগরিয়া), ইজ্জত বর বাড়ী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করতে সমর্থ হয়।

উক্ত অভিযানে কক্সবাজার জেলা পুলিশ ও সিআইডি, কক্সবাজার টিম সহায়তা করে। গ্রেফতার পরবর্তী নাজিম উদ্দিনকে নিয়ে মামলা সংশ্লিষ্ট আলামত উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হয়।

এ সংক্রান্তে চন্দনাইশ থানার মামলা নং-০৫, তারিখ-০৯/০৪/২০২৫, ধারা-৩০২/৩২৬/৩০৭ পেনাল কোড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ