সাহাবুদ্দিন মিয়া, শিবচর প্রতিনিধি:
শিবচরে বেশ কিছুদিন ধরে একের পর এক দোকানে , বাড়িতে গোডাউনে ,চুরির ঘটনা দিন দিন বাড়ছে । এবার শিবচরে সেনা কর্মকর্তার বাবার দোকানে চুরির ঘটনা ঘটলো । মাদারীপুরের শিবচরে বন্দর খোলা ইউনিয়নের রাজারচর মফিতুল্লাহ হাওলাদার কান্দি আমজাদ হোসেন খান সড়কের পাশের দোকানে চুরি । ফোরহাদ শেখ একজন কৃষক পাশাপাশি করেন স্বল্প পরিসরে দোকান।
দীর্ঘ ১০ বছর ধরে দোকান চালান ফোরহাদ শেখ । গ্ৰামের ভিতরে তার দোকান। স্বল্প পরিসরে দোকানে বিভিন্ন ধরনের মুদি মালামাল এবং চায়ের সমন্বয়ে তার দোকান ।
আজকে সন্ধ্যায় তার দোকানে চুরি হয় , এসময়ে ফোরহাদ শেখের (দোকানদার )সূত্র অনুযায়ী তার দোকানে নগদ টাকা সহ গ্যাস সিলিন্ডার ,টিভি, টিভির রিমোট সহ মোট ৬০ হাজার টাকার মতো চুরি হয়েছে বলে তিনি জানান । তিনি আরো বলেন এর আগে আমার দোকানে কখনো চুরি হয় নাই , আমার দোকানে এই প্রথম আমার এতো গুলো টাকা এবং আমার জিনিসপত্র চুরি হয়ে গেছে । স্বল্প পুঁজির দোকান আমার টুকটাক চা বিক্রি,পান ,বিড়ি ইত্যাদি আমার দোকানে পাওয়া যেত । আজকে সন্ধ্যায় আমার দোকানে চুরি হয়েছে । তালা কেটে দোকানে প্রবেশ করে চোরেরা এবং চুরি করা সহ ভাঙচুর করেন দোকানের বিভিন্ন ধরনের জিনিসপত্র।


