kbctgbd
৬ ফেব্রুয়ারি ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ণ
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মোবাইল কোর্ট অভিযান (৫ই ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার সময় অবৈধভাবে টিলার মাটি কেটে বাড়ির ভিটে তৈরী করার অপরাধে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর মৌজার ইসলাম উদ্দিনকে মোবাইল কোর্ট এর মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং ভবিষ্যতে আর টিলার মাটি কর্তন করবেন না অঙ্গিকার করেন।
গোপন সংবাদের ভিত্তিত্বে টিলা কর্তনের বিষয়টি উৎঘাটন করেন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রিয়াজুল ইসলাম এবং পরবর্তীতে উক্ত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন মোহাম্মদ আসলাম সারোয়ার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বড়লেখা উপজেলা, মৌলভীবজার। আইন শৃঙ্খলা রক্ষার্থে ছিলেন বড়লেখা থানার একদল থানা পুলিশ।
মোহাম্মদ আসলাম সারোয়ার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বড়লেখা উপজেলা জানান যেভাবে গণহারে টিলা কর্তন করা হচ্ছে এভাবে টিলা কর্তন করা হলে অচিরেই আর বড়লেখাসহ অন্যান্য এলাকায় আর টিলা/পাহাড়ের হদিস পাওয়া যাবে না। তাই আমরা নিয়মিত ভাবে টিলা কর্তন কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।