kbctgbd
৩০ জানুয়ারি ২০২৫ ২:১১ অপরাহ্ণ
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ার শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ ও ২৬ জানুয়ারি দু’দিনব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের আয়োজনে ২৬ জানুয়ারি রবিবার বিকাল ৩ টায় বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূঁইয়া, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লক্ষ্মীপাশা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, সিনিয়র শিক্ষক মুরাদউদ্দৌলা, শিক্ষক মোঃশহিদুল ইসলাম, ডাক্তার মাহবুব আলম, মো: নজরুল ইসলামসহ প্রমুখ। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।