back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হারুন কথরিয়ায় ও অবাঞ্ছিত 

kbctgbd
২৯ জানুয়ারি ২০২৫ ৬:৫৭ পূর্বাহ্ণ

মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধি:

বাঁশখালীতে ইউনিয়ন পরিষদের বিতর্কিত সচিব হারুনুর রশিদকে সরল ইউনিয়ন থেকে পার্শ্ববর্তি কাথরিয়া ইউনিয়নে বদলি করার পর সেখানেও বাঁধার মুখে পড়েছে আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত ইউপি সচিব হারুন। সরল ইউনিয়নের পর এবার কাথরিয়া ইউনিয়নে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অবিলম্বে তার বদলি আদেশ বাতিল করতে কাথরিয়া ইউনিয়নের ১২ জন ইউপি সদস্য চট্টগ্রাম জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছে। আবেদনে উল্লেখ করা হয় কাথরিয়া ইউনিয়ন বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ছাত্রনেতৃবৃন্দ বিতর্কিত ইউপি সচিব হারুনকে কাথরিয়া পদায়ন না করতে অনুরোধ জানিয়েছে।

জানা গেছে, নানা বিতর্কিত কর্মকান্ড ও দুর্নীতির কারণে সরল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে গত ২১ জানুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক নোমান হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে হারুনুর রশিদকে বাঁশখালীর সরল ইউনিয়ন থেকে কাথরিয়ায় বদলি করা হয়। ২৬ জানুয়ারী রবিবার তাকে নতুন কর্মস্থল কাথরিয়া ইউনিয়নে যোগদানের নির্দেশ দেয়া হয়েছিল।

কিন্তু তার আগেই হারুনকে কাথরিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।ইউপি সদস্য বাদশা মিয়া, আনোয়ারুল আজিম, রফিক আহমদ, সৈয়দ আহমদ, নিলোয়ারা বেগম, দিদারুল আলম, কামাল আহমদ, আবু তালেব, হুমায়ুন কবির চৌধুরী, রফিকুল ইসলাম চৌধুরী, ছকিনা খাতুন ও পাখি আক্তারসহ জনপ্রতিনিধিগণ মঙ্গলবার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাদশা মিয়া জানান, হারুনুর রশিদ সরল ইউনিয়নে থাকা অবস্থায় নানা দুর্নীতি অনিয়মে জড়িয়েছেন। এজন্য তাকে সরল থেকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। এখন তাকে কাথরিয়ায় বদলি করার ফলে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তার গ্রামের বাড়িও কাথরিয়ায়।একজন বিতর্কিত ব্যক্তিকে আমরা কখনো মেনে নেব না।

ইউপি সচিব হারুনুর রশিদ জানান, আমি নতুন কর্মস্থল কাথরিয়ায় যোগদান করতে গিয়েছিলাম। কিন্তু আমাকে যেখানে ঢুকতে দেয়া হয়নি। আমি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি।উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম জানান, এই বিষয়ে আমি কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে পদক্ষেপ নেব।

উল্লেখ্য, ইউপি সচিব হারুনুর রশীদ সাধারণ মানুষ থেকে বয়স্ক ভাতার কার্ড দেওয়ার নাম করে উৎকোচ নেওয়া, ইজিপিপি প্রকল্পের শ্রমিকদের কর্মসূচির টাকা উত্তোলনের সিম নিজের কাছে রেখে টাকা উত্তোলন, জেলেদের চাল বিতরণে অনিয়ম, ছাত্র আন্দোলনের পর থেকে বিগত ৫মাসে কোনো মাসিক মিটিং না করে সাবেক চেয়ারম্যানের সীল, স্বাক্ষর জালিয়াতি করে জন্মনিবন্ধন সনদ প্রদানসহ নাগরিক সেবা প্রদানে আর্থিক লেনদেন করেছেন বলে অভিযোগ ছিল দীর্ঘ দিনের। এসব অভিযোগে ২১ জানুয়ারী সরল ইউনিয়ন থেকে তাকে অপসারণ করা হয়েছে। নতুন করে কাথরিয়ায় পদায়নের ঘটনায় আবারো বিতর্ক সৃষ্টি হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘লেডি মীর জাফর’ মন্তব্যে ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার নালিশ 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে...

দেওয়ানেশ্বরী কালীবাড়ি পরিচালনায় অনিয়মের অভিযোগ, হিসাব নেই ২০ ভরি স্বর্ণের!

চট্টগ্রামের দেওয়ানহাটের ঐতিহ্যবাহী শ্রীশ্রী দেওয়ানেশ্বরী সার্বজনীন কালী মন্দির যা...

শেখ হাসিনা কেন আড়ালে? এবার সরাসরি যা বললেন আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বন্দি অবস্থায় আছেন কি...

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

নির্মাতা রায়হান খানের কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়িয়েছেন...

গরমে অতিষ্ঠ মানুষ, তার ওপর দেশজুড়ে লোডশেডিং

গরম যত বাড়ছে, ততই বাড়ছে বিদ্যুতের সংকট। দিনে-রাতে রাজধানীসহ...

সর্বশেষ