back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, ধনবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত 

kbctgbd
২৭ জানুয়ারি ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ

মো:রনি ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধিঃ

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন ধনবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৭ জানুয়ারি) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে। মোঃ ফজলুল হকের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, টাঙ্গাইল জেলা আনসার ভিডিপি কমান্ডার মোঃ কামরুজ্জামান, ধনবাড়ী থানার এসআই আকরাম হোসেন, ধনবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অবনীশ চন্দ্র মুনি , বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি ও জেলা প্রতিনিধি এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম এবং টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান, সাংগঠনিক সম্পাদক মোঃ রনি এবং প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের ধনবাড়ী উপজেলা শাখার সকল সদস্য সাধারণ সভায় অংশগ্রহণ করেন ।

সুমন মিয়ার সঞ্চালনায় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ ফজলুল হক বলেন,’ ধনবাড়ী উপজেলার ৭ ইউনিয়নের ৫৫ জন গ্রাম পুলিশ রয়েছে । ইউনিয়নের কোথাও সমস্যা দেখা দিলে সেখানেই ছুটে যান সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ। বর্তমান এই গ্রাম পুলিশ সদস্যরা প্রতিমাসে বেতন পান ৬ হাজার ৫০০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমান সরকারের কাছে অনুরোধ করছি আমাদের উপর সুদৃষ্টি রাখার জন্য।

সভাপতি ও জেলা প্রতিনিধি, জেলা কমিটি, টাঙ্গাইল ও সিনিয়র ভাইচ চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটির , মোঃ নজরুল ইসলাম বলেন  গ্রামীণ জনপদের আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন সামাজিক সচেতনতা ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গ্রাম পুলিশ বিশেষ অবদান রয়েছে। এসব সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালন করলেও কষ্টে ভরা জীবন গ্রাম পুলিশের। স্বল্প বেতনভুক্ত এসব গ্রাম পুলিশ সার্বক্ষণিক গ্রামীণ জনসাধারণের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখলেও ভাগ্যের তেমন একটা পরিবর্তন নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন টাঙ্গাইল  জেলার ধনবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের ৫৫ জন গ্রাম পুলিশ।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ উনার বক্তব্যে বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাম পুলিশ বাহিনীর প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেন। সভায় তিনি গ্রাম পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান সততার সাথে মাঠ পর্যায়ে কাজ করে যেতে। তিনি বলেন, ‘আপনারা যদি শক্তিশালী হন তাহলে প্রশাসনও শক্তিশালী হবে। এতে করে মানুষের উপকার হবে ‘।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘লেডি মীর জাফর’ মন্তব্যে ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার নালিশ 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে...

দেওয়ানেশ্বরী কালীবাড়ি পরিচালনায় অনিয়মের অভিযোগ, হিসাব নেই ২০ ভরি স্বর্ণের!

চট্টগ্রামের দেওয়ানহাটের ঐতিহ্যবাহী শ্রীশ্রী দেওয়ানেশ্বরী সার্বজনীন কালী মন্দির যা...

শেখ হাসিনা কেন আড়ালে? এবার সরাসরি যা বললেন আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বন্দি অবস্থায় আছেন কি...

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

নির্মাতা রায়হান খানের কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়িয়েছেন...

গরমে অতিষ্ঠ মানুষ, তার ওপর দেশজুড়ে লোডশেডিং

গরম যত বাড়ছে, ততই বাড়ছে বিদ্যুতের সংকট। দিনে-রাতে রাজধানীসহ...

সর্বশেষ