back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের মহেশখালীর সমুদ্রবন্দর এলাকায় নাশকতা; ২৮ জনের বিরুদ্ধে মামলা, ৬ জলদস্যুকে গ্রেপ্তার

kbctgbd
২৫ জানুয়ারি ২০২৫ ১:১২ অপরাহ্ণ

নুর মোহাম্মদ, কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের মহেশখালী ধলঘাটায় গভীর সমুদ্রবন্দর এলাকার উন্নয়নকাজে নাশকতার ঘটনায় বাচ্চু চেয়ারম্যান ও ধলঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পুতুসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। উক্ত ঘটনাস্থলে লুটপাট ও যন্ত্রপাতিতে আগুন দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়।

এই নাশকতা ঘটনার পরেরদিন রাতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ধলঘাটার মুহরীঘোনা এলাকায় ৬ জলদস্যুকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি, ২৩ টি দেশীয় অস্ত্র এবং নগদ এক লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ডের দাবি, আটককৃতরা ডাকাতির প্রস্তুতিকালে ধরা পড়ে।

কোস্ট গার্ড জানিয়েছে, ধলঘাটা এলাকার কলিমউল্লাহ বাহিনী দীর্ঘদিন ধরে স্থানীয়দের ওপর নির্যাতন চালাচ্ছিল। জমিদখল, চাঁদাবাজি এবং সরকারি সম্পদ ধ্বংসের সঙ্গে তারা জড়িত ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান চিহ্নিত করে অভিযান চালানো হয়। আটক জলদস্যুদের মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নাশকতার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির তদন্ত চলছে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের পরিচালক জানিয়েছেন, দুর্বৃত্তরা হামলা চালিয়ে বড় ধরনের ক্ষতি করেছে। বিষয়টি তদন্তাধীন এবং দ্রুতই অপরাধীদের শনাক্ত করা হবে।

উক্ত নাকশতা ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়ের করা মামলায় প্রধান আসামি হিসেবে ধলঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু এবং ধলঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আলম পুতুকে উল্লেখ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে স্পেন

বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন দুর্দান্ত নৈপুণ্যে ফ্রান্সকে ২-০ গোলে...

বিশ্বকাপের শেষ চার, মাঠে নামার আগে তারকাদের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনাল...

১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

দেশের নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক সুরক্ষা...

নেইমারের ফেরা নিয়ে নতুন গুঞ্জন

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও...

সর্বশেষ