back to top

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার পাসপোর্ট অফিসে দুই রোহিঙ্গা নারী পাসপোর্ট করতে এসে ক’ট

kbctgbd
২১ জানুয়ারি ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ

নুর মোহাম্মদ,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট তৈরি করতে এসে ধরা পড়েছে মিয়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা তরুণী।গতকাল সোমবার বিকেলে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে দুই রোহিঙ্গাকে আদালতে পাঠানো হয়েছে। সেখানে দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হবে। এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্টরা জানতে পারেন, দুজনই মিয়ানমারের নাগরিক। এরপর দুজনকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।আটক দুই রোহিঙ্গা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের (ক্যাম্প-৪) সি ব্লকের বাসিন্দা। এর মধ্যে একজন ১৬ বছরের কিশোরী। অপরজন কুতুপালং আশ্রয়শিবিরে রোহিঙ্গা আয়ুব খানের মেয়ে মারজানা বিবি প্রকাশ মরিয়াম বিবি (২২)।

এ সময় তাঁদের দুজনের কাছে পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া বিভিন্ন কাগজপত্র, তিনটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), কক্সবাজার পৌরসভার জাতীয়তা সনদপত্র, কক্সবাজার পৌরসভার প্রত্যয়নপত্র, পৌর করের বিল, জমির খতিয়ান, জাতিসংঘের ইউএনএইচআর প্রদত্ত মিয়ানমারের নাগরিকদের দেওয়া দুটি স্মার্টকার্ড উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, দালালের মাধ্যমে এই দুই রোহিঙ্গা তরুণী বাংলাদেশি সেজে পাসপোর্ট তৈরি করে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পালানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এর পেছনে কারা জড়িত, পাসপোর্ট তৈরির কাগজপত্র কারা জোগাড় করে দিলেন, কী উদ্দেশ্যে পাসপোর্ট তৈরি হচ্ছিল, তার অনুসন্ধান করা হচ্ছে। জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।

পুলিশ জানায়, গ্রেফতার দুই রোহিঙ্গা তরুণীকে মঙ্গলবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে দুই রোহিঙ্গা নারীকে জেলা কারাগারে পাঠানো হবে।

ওসি আরও বলেন, গ্রেফতার দুই রোহিঙ্গা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তাঁরা মিয়ানমারের নাগরিক, দালালের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে তাঁরা পাসপোর্টের জন্য আবেদন করেন।

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন বলেন, বাংলাদেশি এনআইডি কার্ড নিয়ে রোহিঙ্গারা পাসপোর্টের জন্য আবেদন নিয়ে আসেন। কাগজপত্র যাচাই বাছাইকালে রোহিঙ্গা প্রমাণিত হওয়ার আগে তাঁরা সরে পড়েন। পাসপোর্ট কার্যালয়টি দালালমুক্ত ঘোষণা দিয়ে ফটকে একাধিক ব্যানার টাঙানো আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ক্লাব ৯৪ বিডির উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লার বন্ধু মাহাবুবুর রহমানসহ ১৯৯৪ ব্যাচের প্রয়াত বন্ধুদের স্মরণে...

‘লেডি মীর জাফর’ মন্তব্যে ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার নালিশ 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে...

দেওয়ানেশ্বরী কালীবাড়ি পরিচালনায় অনিয়মের অভিযোগ, হিসাব নেই ২০ ভরি স্বর্ণের!

চট্টগ্রামের দেওয়ানহাটের ঐতিহ্যবাহী শ্রীশ্রী দেওয়ানেশ্বরী সার্বজনীন কালী মন্দির যা...

শেখ হাসিনা কেন আড়ালে? এবার সরাসরি যা বললেন আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বন্দি অবস্থায় আছেন কি...

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

নির্মাতা রায়হান খানের কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়িয়েছেন...

সর্বশেষ