বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২০ জানুয়ারী) বিকালে নরোত্তমপুর ইউনিয়নের করম বক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নরোত্তমপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে ও নরোত্তমপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ খোকন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা লিটন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ছায়দল হক ছাবু।এছাড়া উপস্থিত ছিলেন নরোত্তমপুর ইউনিয়ন কৃষক দলের নেতা কর্মী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মী ও সমর্থক প্রমূখ।


