back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে জমি বিরোধে ইলেকট্রিক মিস্ত্রিকে কু’পি’য়ে হ’ত্যা: মামলা দায়ের, দুই আসামি গ্রেফতার

kbctgbd
১৮ জানুয়ারি ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

লিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইলেকট্রিক মিস্ত্রি আতাউর রহমান বিপুল (৫০) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আল আমিন সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে আতাউর রহমান বিপুলের সঙ্গে তার চাচাতো ভাই তোতা মিয়ার ছেলে আসাদুজ্জামান আপেলের বিরোধ চলছিল। গত শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে আসাদুজ্জামান আপেল ও তার লোকজন বিপুল মিয়ার বাড়ির আঙিনায় রাখা খড়ের পালা সরিয়ে নেওয়ার হুমকি দেয়। বিপুল, তার স্ত্রী ও মা এ দাবিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

একপর্যায়ে, আসাদুজ্জামান আপেল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বিপুলের ডান হাত ও ডান পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে। মুক্তা বেগমের ডান হাতের তিনটি আঙুল এবং বাম পায়ের রগ কেটে দেয়। বিপুলের মা আসমা বেগম বাধা দিতে গেলে তার হাত ভেঙে দেয়।

ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন। মুক্তা বেগম ও আসমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার রাতে নিহতের বড় ভাই আল আমিন সরিষাবাড়ী থানায় আসাদুজ্জামান আপেলকে প্রধান আসামি করে ১০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ শনিবার অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আনোয়ারা বেগম ও সাজিদ ইসলাম তানজিলকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া জানান, “জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডে মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযানে নামে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ