back to top

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে প্রথমবার শনাক্ত হলো রিওভাইরাস কি বলছে আইইডিসিআর

kbctgbd
১০ জানুয়ারি ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ

মোঃ আলম মিয়া,সদর উপজেলা প্রতিনিধিঃ

দেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।আইইডিসিআর জানিয়েছে, পাঁচ জন রোগীর নমুনায় এই ভাইরাস পাওয়া গেছে। তাদের কেউই গুরুতর স্বাস্থ্য জটিলতায় ভোগেননি। চিকিৎসার পর তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘সম্প্রতি নিপাহ ভাইরাসের মতো উপসর্গ দেখানো ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে।’

তিনি বলেন, ‘নতুন জীবাণু নিয়ে আইইডিসিআরের নিয়মিত গবেষণার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ভাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।’

এই ভাইরাসের প্রকৃতি অনেকটা করোনা ভাইরাসের মতো। তবে এই রিওভাইরাস কি আতঙ্কিত হওয়ার মতো কিছু? সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ভাইরাস সাধারণত কাশি ও হাঁচির মাধ্যমে ছড়ায়। এর উপসর্গের মধ্যে শ্বাসকষ্ট, জ্বর, মাথা ব্যথা, বমি এবং ডায়রিয়া অন্তর্ভুক্ত। গুরুতর ক্ষেত্রে এটি নিউমোনিয়া বা এনসেফালাইটিস (মস্তিষ্কে প্রদাহ) সৃষ্টি করতে পারে। শিশু এবং বয়স্করা এই ভাইরাসে বেশি ঝুঁকিপূর্ণ। তবে এ ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই।

অধ্যাপক তাহমিনা উল্লেখ করেন, ‘দেশে অনেক এনসেফালাইটিস রোগী পাওয়া যায়, তবে তাদের কারণ প্রায়ই অজানা থেকে যায়। এই গবেষণা এমন রোগীদের চিকিৎসার মান উন্নয়নে সহায়ক হতে পারে।’

বাংলাদেশে এই প্রথম এর দেখা মিললেও রিওভাইরাস মোটেও নতুন কোনো রোগ নয়। ১৯৫০ সালে বিশ্বে প্রথমবারের মতো শনাক্ত হয় এই ভাইরাস। শীতকালে এর প্রাদুর্ভাব বেশি দেখা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের দুর্দান্ত শুরু

সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। ঢাকার...

টেকনাফের দুর্গম পাহাড়ে রক্তক্ষয়ী অভিযান, উদ্ধার ৫৭, সেনাসদস্য নিহত

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে ভয়াবহ...

বাংলাদেশের দিকে নজর ভারতের

বাংলাদেশে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও সার্বিক পরিস্থিতির ওপর নজর...

বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারী (৫০) নামে...

সাবেক মন্ত্রীসহ ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে কারা অর্থ জুগিয়েছেন, তা...

সর্বশেষ