back to top

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তরা পুলিশের এস আই কে নৃশংস ভাবে খুন করেছে” দৈনিক আশ্রয় প্রতিদিন ” 

kbctgbd
১০ জানুয়ারি ২০২৫ ৮:১০ পূর্বাহ্ণ
মোঃ আরিফুল ইসলাম মুরাদ,নেএকোনা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম নামে এক পুলিশের এস আই খুন হয়েছেন।বৃহস্পতিবার সন্ধায় দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে দুবৃত্তদের এলোপাথারি কোপে গুরুতর আহত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এস আই শফিকুল উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত আছেন এবং ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছিলেন।

পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দ্যেশ্যে বাসা থেকে বের হলে পথিমধ্যে ওই এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। পরবর্তিতে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা আক্তার সুমি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের কব্জির নীচ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে ।এছাড়া শরীরের বিভিন্ন স্থানে গরু ধর গুরুতর জখম করা হয়। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাচ্চু মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত আক্রোশ থেকে উক্ত হামলা করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিষয়টি তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের অতি দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মধ্যরাতে ফেসবুকে পরীমনির রহস্যময় স্ট্যাটাস

মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় এক স্ট্যাটাস দিয়ে নতুন...

ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের দুর্দান্ত শুরু

সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। ঢাকার...

টেকনাফের দুর্গম পাহাড়ে রক্তক্ষয়ী অভিযান, উদ্ধার ৫৭, সেনাসদস্য নিহত

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে ভয়াবহ...

বাংলাদেশের দিকে নজর ভারতের

বাংলাদেশে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও সার্বিক পরিস্থিতির ওপর নজর...

বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারী (৫০) নামে...

সর্বশেষ