back to top

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশবাদী সংগঠন “গ্রীন ভয়েস” এর উদ্যোগে পলিথিন ব্যাবহারে নিরুৎসাহিত ও জনসচেতনতামুলক প্রচারণা অনুষ্ঠিত 

kbctgbd
৮ জানুয়ারি ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ

শরিফুজ্জামান,নড়াইল প্রতিনিধিঃ

পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে পলিথিন ব্যাগ ব্যাবহারে নিরুৎসাহিতকরন ও জনসচেতনতামুলক প্রচারণা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন বাজার গুলিতে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক উৎপাদন, ব্যবহার ও বিক্রি বন্ধে গ্রীন ভয়েস’র এ জনসচেতনতামূলক প্রচারণা অভিযান অনুষ্ঠিত হয়।সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গ্রীন ভয়েসের সদস্যরা এ প্রচারনায় অংশগ্রহণ করেন।

পরিবেশবাদী সংঘটন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, পলিথিন ও প্লাস্টিক জাতীয় দ্রব্য পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরুপ। পলিথিনে খাবার সংগ্রহ করে তা গ্রহণের ফলে মানব শরীরে বাসা বাঁধছে ক্যানসারের মতো প্রাণঘাতী রোগ। মাটিতে পলিথিন আটকে পানি ও প্রাকৃতিক পুষ্টি উপাদান চলাচলে বাধা দেওয়ায় মাঠে শস্যের ফলন কম হয়।

এছাড়া ডাস্টবিনে ফেলা পলিথিন ও প্লাস্টিক জাতীয় সামগ্রী বৃষ্টির পানির সঙ্গে নালায় ঢুকে পড়ে, যে কারণে হালকা বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।গ্রীন ভয়েস এর অন্যতম সমন্বয়ক ফাহমিদা নাজনীন বলেন, পলিথিন পোড়ালে কার্বনমনোঅক্সাইড উৎপন্ন হয়ে বাতাস দূষিত করে। এছাড়াও পলিথিনের জন্য সমুদ্রের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে।

গ্রীন ভয়েস এর খুলনা বিভাগীয় সমন্বয়ক আরিফুর রহমান আরিফ বলেন, পলিথিন টেরেফথ্যালেট (পিইটি) দিয়ে তৈরি প্লাস্টিক বোতল প্রায় ৪৫০ বছর পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকে। মাত্রাতিরিক্ত পলিথিনের ব্যবহারের ফলে এটি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে, যার ফলে প্রজনন প্রক্রিয়া ব্যহত হচ্ছে। বন্ধ্যত্বসহ নানাধরনের রোগ সৃষ্টি হচ্ছে।

পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনা করে বাংলাদেশে ২০০২ সালে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫-এর পরিপ্রেক্ষিতে পলিথিনের ব্যাগ উৎপাদন, ব্যবহার, বিপণন এবং পরিবহন নিষিদ্ধ করা হয়।তাই জনসচেতনতার মাধ্যমে আমরা পলিথিন ও প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যবহারে নিরুৎসাহিত করছি।

গ্রীন ভয়েস এর চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক তরিকুল ইসলাম (রাতুল হাসান) বলেন, পলিথিন ও প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যাবহারে দেশের জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। যা আমাদের আগামী প্রজন্মের জন্য মারাত্মক হুমকি স্বরুপ।

আমাদের এখনই কঠিন পদক্ষেপ নিতে হবে। আমাদের এখন থেকেই পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ, কাগজের ব্যাগ বা ঠোঙ্গা ব্যবহার করতে হবে।

গ্রীন ভয়েস এর অন্যতম সমন্বয়ক হুমায়ুন কবির সুমন বলেন, গ্রীন ভয়েস পরিবেশ প্রকৃতি সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। গ্রীন ভয়েস এর প্রতিষ্ঠা লগ্ন থেকে সারাদেশে আমাদের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের সংগঠনের সদস্যরা দেশব্যাপী পলিথিন ও প্লাস্টিক জাতীয় দ্রব্য বর্জনে মানুষকে উদ্বুদ্ধ করছে।

গ্রীন ভয়েস এর রাজশাহী বিভাগীয় সমন্বয়ক শাকিল কবীর বলেন, সুন্দর ও নান্দনিক পরিবেশ সৃষ্টির লক্ষে ঢাকার খাল গুলোর পাড়ে বৃক্ষ রোপণ করার জন্য বন বিভাগের কর্মকর্তাদের খাল পরিদর্শন করে প্রয়োজনীয় বয়াবস্থা নিতে হবে এবং এই আয়োজনে সহযোগিতায় আছেন গ্রীন ভয়েস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ভাইরাল ছবির দুই মুখ এবার বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ

ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে ২০২৬...

শিক্ষার্থী আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা

শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে সরকারবিরোধী কিছু মহল পরিস্থিতি...

সারাদেশে রথযাত্রা উদযাপন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ...

বঙ্গোপসাগরে দুই নৌকাডুবি, ৫৩০ রোহিঙ্গা নিহত

বঙ্গোপসাগরে মিয়ানমারের উপকূলের কাছে দুটি নৌকা ডুবে অন্তত ৫৩০...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় আগুনে দগ্ধ হয়েছেন...

সর্বশেষ