back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযানের সময় ফটো সাংবাদিকের উপর হা’ম’লা

kbctgbd
৮ জানুয়ারি ২০২৫ ৪:৪৩ পূর্বাহ্ণ

এস এম শামীম, সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে ফুটেজ সংগ্রহকালে চার ফটো সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে কাচ্চি ডাইনের কর্মচারীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে কাচ্চি ডাইন সাতক্ষীরার আউটলেটে এ ঘটনা ঘটে আহত ফটোসাংবাদিকরা হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সবুজ হোসেন, এসএ টিভির জাকির হোসেন, সময় টিভির সাগর হোসেন ও মাই টিভির একরামুজ্জামান জনি।

এর আগে বেলা ১২ দিকে শহরের নিউমার্কেট সংলগ্ন ‘কাচ্চি ডাইনে’ আউটলেটে অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কর্মকর্তা মেহেদী হাসান তানভীর অভিযান পরিচালনা করেন।এ সময় ‘কাচ্চি ডাইন’-এর রান্না ঘরের স্যাঁতস্যাঁতে পরিবেশ, অ্যাপ্রোন পরিধান না করে খাবার পরিবেশন ও খাবারে চুল থাকার অভিযোগ ও প্রতিষ্ঠানের কর্মচারীদের মুখে মাস্ক না থাকায় রেস্টুরেন্টের ম্যানেজারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।জানা যায়, অভিযানের আগে রেস্টুরেন্টটির খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন একাধিক ভোক্তা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, ‘ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে শহরের কাচ্চি ডাইনে অভিযান চালানো হয়। খাবারে চুল ও রান্নার ঘরের নোংরা পরিবেশসহ সুনির্দিষ্ট কিছু নিয়ম না মানায় তাদের প্রাথমিক ৫ হাজার টাকা জরিমানা করি। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ভুক্তভোগী মাই টিভির ফটো সাংবাদিক একরামুজ্জামান জনি জানান, ‘অভিযান শেষে ফটো আমরা কয়েকজন ফটো সাংবাদিক রান্নাঘরসহ ভেতরের ফুটেজ নিচ্ছিলাম। কেউ কেউ ক্রেতাদের বক্তব্য ধারণ করছিল। এতে ক্ষুব্ধ হয়ে কাচ্চি ডাইনের কয়েকজন কর্মচারী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ফটোসাংবাদিক সবুজ হোসেন, এসএ টেলিভিশনের ফটোসাংবাদিক জাকির হোসেন এবং সময় টিভির ফটো সাংবাদিক সাগর হোসেন আহত হয়।’

সাংবাদিক মোস্তফা রায়হান সিদ্দিকী বলেন, ‘ফটো সাংবাদিকদের ওপরে হামলার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ এসে সাংবাদিকদের উদ্ধার করে। কাচ্চি ডাইনির ম্যানেজারসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে।’

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষণিকভাবে পুলিশ ফটো সাংবাদিকদের উদ্ধার করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প 

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন...

‘দুদককে রাজনৈতিক অস্ত্র বানানোর চেষ্টা চলছে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...

মক্কা, জেদ্দা ও তায়েফে রেড অ্যালার্ট জারি

হুথিদের ক্রমবর্ধমান হামলার আশঙ্কায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিন শহর...

৯ লাখ ৯৫ হাজার শিক্ষার্থীর অপেক্ষার অবসান আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল...

রাতের আঁধারে ঢাবিতে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা...

সর্বশেষ