back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা হাজী আক্রাম উদ্দিন স্কুলে কফিল উদ্দিন স্যারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

kbctgbd
৭ জানুয়ারি ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ

খন্দকার মহিবুল হক, কুমিল্লা প্রতিনিধি:

১লা জানুয়ারি, ২০২৫ নতুন বছর। আর নতুন বছর মানে নতুন বইয়ের ঘ্রাণ। এ বছরও সেই ঘ্রাণে উচ্ছসিত হয়েছে কুমিল্লা পদুয়ার বাজার হাজী আকরাম উদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা কিন্তু বাড়ি ফেরার সময় মুখ কিছুটা মলিন করে ফিরতে হয়েছে তাদের। কারণ তাদের প্রিয় শিক্ষক কফিল উদ্দিন স্যারের শেষ কর্ম দিবস ছিল আজ।

দিনটি উপলক্ষে হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজ বিদায় সংবর্ধনার আয়োজন করে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব বাবুল হোসেন বলেন, ” এটি শুধু বিদায় সংবর্ধনা নয়, এটি সাবেক বর্তমান শিক্ষার্থীদ ও সাবেক-বর্তমান শিক্ষকদের মিলন মেলা।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব বাবুল হোসেন স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য আবদুল গণি ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আব্দুর মোতালেব ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক জনাব আলহাজ্ব আব্দুর রহিম ভুঁইয়া, জনাব আবুল কালাম মজুমদার, প্রধান শিক্ষক, চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়, সদর দক্ষিণ কুমিল্লা।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় বিদায়ী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হাই (সাবেক- সহকারি প্রধান শিক্ষক), জনাব অজিত কুমার দাস, জনাব আমিনুল ইসলাম মজুমদার, জনাব মাওলানা আব্দুল মান্নান এবং প্রতিষ্ঠান অফিস সহকারি জনাব আলি চৌধুরী।

উল্লেখ্য জনাব কফিল উদ্দিন স্যার ১৯৮৭ সালে চট্রগ্রাম সরকারি কলেজ বি. এ. এবং ১৯৯১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম. এ পাশ করেন। কুমিল্লা চৌদ্দগ্রামের কাশিনগর বি. এম. বিদ্যালয়ে ১৯৮৯ সালে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা জীবনে প্রবেশ করেন এবং ১৪ ই অক্টোবর ১৯৯৫ সালে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড দানবীর আশু মিয়া ভুঁইয়া কর্তৃক প্রতিষ্ঠিত “হাজী আকরাম উদ্দিন স্কুল এন্ড কলেজ” এ শিক্ষকতা শুরু করেন। প্রতিষ্ঠানটিতে তিনি দীর্ঘ ২৯ বছর ২ মাস ১৭ দিন শিক্ষকতার মধ্য দিয়ে তার প্রায় ৩৬ বছর শিক্ষকতা পেশার ইতি টানেন।

প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী জনাব আতিফ ইসলাম জানান, ” আজকে আমাদের প্রিয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান, এটি শুধু একটি আনুষ্ঠানিক বিদায় মাত্র, আমরা স্যার কেউ ই মন থেকে বিদায় দিতে পারব না”সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের শামীম ওসমান, রুবেল হোসেন, রাফু মজুমদার, আতিক ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাবা মোরশেদা আক্তার, উম্মে সালমা, সাবেক ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক জনাব আব্দুল হাই ও আমিনুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে আলোচনা শেষে কফিল উদ্দিন স্যারসহ সদ্য বিদায়ী শিক্ষকদের বিদ্যালয়ের পক্ষ থেকে এবং ২০০৭ ও ০৯ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী বিতরন করেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক জনাব কফিল উদ্দিন স্যার কে স্কুলের গেট থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে র‍্যালি করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

টেকনাফে মানবপাচারের প্রস্তুতি, উদ্ধার ১৫ জন

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ...

একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প 

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন...

‘দুদককে রাজনৈতিক অস্ত্র বানানোর চেষ্টা চলছে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...

মক্কা, জেদ্দা ও তায়েফে রেড অ্যালার্ট জারি

হুথিদের ক্রমবর্ধমান হামলার আশঙ্কায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিন শহর...

৯ লাখ ৯৫ হাজার শিক্ষার্থীর অপেক্ষার অবসান আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল...

সর্বশেষ