back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি এলজি বন্ধুক ও একাধিক দেশীয় অস্ত্রসহ সালাউদ্দিন খান(৩৮) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী

kbctgbd
৭ জানুয়ারি ২০২৫ ৯:২০ পূর্বাহ্ণ

সালাউদ্দিন উপজেলার গুনবতী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মোঃ শাহজাহান খানের ছেলে। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরবাজার থেকে তাকে আটক করা হয়। পরে তাঁর দেয়া তথ্য অনুযায়ী বাড়ী থেকে বন্ধুক এবং দেশীয় অস্ত্র উদ্ধার শেষে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম সেনাক্যাম্পের ইনচার্জ মেজর মাহিন।

চৌদ্দগ্রাম সেনাক্যাম্প সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিষ্ণপুর এলাকার ‘লন্ডনের বাড়ি’ নামে একটি বাড়িতে টর্চার সেল হিসেবে ব্যবহার করতো সন্ত্রাসী সালাউদ্দিন। সেখানে সাধারণ মানুষকে জোরপূর্বক ধরে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। গোপন সংবাদের ভিত্তিতেদীর্ঘদিন নজরদারির পর রোববার রাতে ফকিরবাজার এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সালাউদ্দিনকে আটক করা হয়। পরে তাঁর দেয়া তথ্য মতে, তাঁর বাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার বাড়ির পাশের দুইতলা ভবন ‘লন্ডনের বাড়ি’ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। ভবনটি রিয়াজ হুসেইন কামালের মালিকানাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সন্ত্রাসী সালাউদ্দিন খান যুবককে ধরে নিয়ে ওই টর্চার সেলে জিম্মি করেছিল। ওই যুবকের একটি আত্মীয় সেনাবাহিনীতে চাকুরি করেন। তিনি সেনাক্যাম্পে বিষয়টি অবহিত করার পর আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে উঠে।

মেজর মাহিন আরও জানান, আটককৃত সালাউদ্দিন খানের বিরুদ্ধে অস্ত্র আইনে চৌদ্দগ্রাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তাঁর সহযোগীদেরও আটক করতে অভিযান চালছে। সশস্ত্র অপরাধীদের মূলোৎপাটনের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকতা এটিএম আক্তার উজ জামান বলেন, সালাউদ্দিন খান নামের একজনকে অস্ত্রসহ আটক শেষে থানায় সোপর্দ করেছেসেনাবাহিনী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘এরপর কী?’এই প্রশ্নেই এআই ড্রামার ফাঁদে দর্শক

ফেসবুক খুললেই এখন চোখে পড়ছে ছোট ছোট ড্রামা। কয়েক...

টেকনাফে মানবপাচারের প্রস্তুতি, উদ্ধার ১৫ জন

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ...

একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প 

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন...

‘দুদককে রাজনৈতিক অস্ত্র বানানোর চেষ্টা চলছে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...

মক্কা, জেদ্দা ও তায়েফে রেড অ্যালার্ট জারি

হুথিদের ক্রমবর্ধমান হামলার আশঙ্কায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিন শহর...

সর্বশেষ