back to top

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য মারুফ আর নেই 

kbctgbd
৭ জানুয়ারি ২০২৫ ৪:৫৯ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপি’র সদ্য সাবেক কমিটির ছাত্র-বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মারুফ আহমেদ (৪৭) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গতকাল সোমবার (৬ই জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ অসুস্থ হলে শহরের লাইফ লাইন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রের বরাতে জানা যায়, পরিবারের অন্যান্য সদস্য ইংল্যান্ড থেকে আসার পর আগামী বুধবার (৮ই জানুয়ারি) সকাল ১১টায় নামাজের জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নানান ঘাত-প্রতিঘাতের মধ্যে ফ্যাসিস্ট পতিত স্বৈরাচারী সরকারের আমলে অসংখ্য রাজনৈতিক হয়রানি মূলক মামলার গ্লানি টানতে হয় রাজনৈতিক জীবনে। মৃত্যুকালে দুই ছোট্ট শিশু সন্তান, স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্যগুণাগ্রাহী রেখে গেছেন। বিনয়ী ও সদালাপী গাজী মারুফের মৃত্যুতে জেলা জুড়ে তার রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোকের ছায়ায় নিমজ্জিত হয়ে আছে।

গাজী মারুফের মৃত্যুতে বিএনপি’র মহাসচিব এর শোক:

মৌলভীবাজার জেলা বিএনপি’র অন্যতম সদস্য গাজী মরুফ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় বিএনপি’র মহাসচিব বলেন ‘গাজী মারুফ আহমেদ’র মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যতী। বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শন ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম’র নীতি ও আদর্শে অনুপ্রাণিত ও লালন করে রাজনৈতিক জীবনাদর্শ গাজী মারুফ আহমেদ অটল ছিলেন।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণে অগ্রনী ভূমিকা রেখেছেন। বিনয়ী ও সদালাপী হাস্যোজ্জ্বল মরহুম গাজী মারুফ আহমেদ মৌলভীবাজার জেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে নিবেদিত প্রাণ ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আল-আমিন যেন তাকে বেহেশস্ত নসীব ও শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

জেলা বিএনপি’র শোক :

বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন, জেলা কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক বদরুল আলম, মৌলভীবাজার পৌর বিএনপি’র আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদসহ নেতৃবৃন্দরা শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও জেলা, উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ভাইরাল ছবির দুই মুখ এবার বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ

ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে ২০২৬...

শিক্ষার্থী আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা

শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে সরকারবিরোধী কিছু মহল পরিস্থিতি...

সারাদেশে রথযাত্রা উদযাপন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ...

বঙ্গোপসাগরে দুই নৌকাডুবি, ৫৩০ রোহিঙ্গা নিহত

বঙ্গোপসাগরে মিয়ানমারের উপকূলের কাছে দুটি নৌকা ডুবে অন্তত ৫৩০...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় আগুনে দগ্ধ হয়েছেন...

সর্বশেষ