back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহফিলের সুষ্ঠু ব্যবস্থাপনা: শিল্পী ও সঞ্চালকের প্রতি সম্মান কোথায়?

kbctgbd
৬ জানুয়ারি ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ

মাহফিল আমাদের ধর্মীয় ও সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু ধর্মীয় জ্ঞানচর্চার কেন্দ্র নয়, বরং মাহফিলের সুষ্ঠু ব্যবস্থাপনা: শিল্পী ও সঞ্চালকের প্রতি সম্মান কোথায়? উন্নয়নেরও এক মহৎ ক্ষেত্র। তবে, মাহফিল আয়োজনের সুষ্ঠু ব্যবস্থাপনায় কিছু অসঙ্গতি আজকাল বিশেষভাবে চোখে পড়ছে। বিশেষত, শিল্পী ও সঞ্চালকের প্রতি অবহেলা এবং অসম্মানজনক আচরণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

একজন সুপরিচিত ইসলামী সংগীতশিল্পী সম্প্রতি তার ফেসবুক পোস্টে এই আক্ষেপ ব্যক্ত করেছেন। তার মতো অনেক শিল্পী ও সঞ্চালক নিয়মিত এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন। এমনকি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমিও একাধিকবার এই সমস্যার শিকার হয়েছি।

মাহফিলের মতো পবিত্র আয়োজনে এ ধরনের আচরণ শুধু দুঃখজনক নয়, এটি আমাদের ধর্মীয় মূল্যবোধের সাথেও অসামঞ্জস্যপূর্ণ। এই প্রবন্ধে আমরা এ সমস্যার গভীরে যাব এবং সমাধানের দিকনির্দেশনা তুলে ধরব।

মাহফিল আয়োজনের পিছনের বাস্তবতা হলো-একটি মাহফিল যেন একটি বড় বৃক্ষ। এর শিকড় হলো আয়োজক কমিটি, তাজা পাতা হলো বক্তারা, আর ফুল ও ফল হলো শিল্পী ও সঞ্চালক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ফুল-ফলকে আমরা অবহেলা করি। আয়োজকেরা প্যান্ডেল, আলোকসজ্জা, এবং বক্তাদের জন্য বিশাল বাজেট বরাদ্দ রাখেন, অথচ শিল্পী ও সঞ্চালকের জন্য সঠিক পরিকল্পনার অভাব প্রকট।

মাহফিলে ইসলামী সংগীত শিল্পী ও সঞ্চালকের প্রতি সাধারণত যে সমস্যাগুলো দেখা যায়-

১. সম্মানের অভাব:

শিল্পী ও সঞ্চালককে সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানানো হলেও তাদের সঙ্গে পরে তেমন আচরণ করা হয় না। অনুষ্ঠানের আগে তাদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। কখনো খাবারের আয়োজন থাকে অপ্রতুল, আবার কখনো বিশ্রামের সুযোগ পর্যন্ত দেওয়া হয় না।

২. অপ্রতুল সম্মানী:

অনুষ্ঠানে দীর্ঘসময় কাজ করার পর সামান্য সম্মানী দিয়ে বিদায় জানানো হয়। অনেক সময় যাতায়াত খরচ দেওয়ার বিষয়েও কার্পণ্য করা হয়।

৩. পরিচিতিতে অবজ্ঞা:

মাহফিলের পোস্টার ও প্রচারণায় বক্তাদের নাম জ্বলজ্বল করে থাকে, অথচ শিল্পী ও সঞ্চালকের নাম প্রায় অনুপস্থিত।

৪. সমন্বয়ের অভাব:

অনেক সময় অনুষ্ঠান পরিচালনার সময়সূচি ঠিক না করায় সঞ্চালককে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। এতে পুরো আয়োজনের শৃঙ্খলা নষ্ট হয়।

৫. মৌলিক যত্নের ঘাটতি:

শিল্পী ও সঞ্চালকের জন্য খাবার, বিশ্রাম, এবং নিরাপদ যাত্রার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা থাকে না।

উক্ত সমস্যার উত্তরণের জন্য মাহফিল পরিচালনা কমিটির সদস্যদের করণীয় হলো- ইসলাম আমাদের শিক্ষা দেয় প্রতিটি মানুষের পরিশ্রমকে সম্মান করতে। শিল্পী ও সঞ্চালকের প্রতি শ্রদ্ধাশীল আচরণ শুধু মানবিক দায়িত্ব নয়; এটি ইসলামের অন্যতম শিক্ষা।

সুতরাং সমাধানের পথ হিসেবে নিম্নোক্ত রাস্তায় হাটা যায়-

১. সম্মানের পরিবেশ নিশ্চিত করা:

শিল্পী ও সঞ্চালকের প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে। অনুষ্ঠান শুরুর আগে ও পরে তাদের দেখভাল করা প্রয়োজন।

২. যথোপযুক্ত সম্মানী প্রদান:

তাদের সময় ও শ্রমের মূল্যায়ন হিসেবে সম্মানী নির্ধারণ করতে হবে। এটি তাদের পেশাদারিত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।

৩. পরিচিতির গুরুত্ব দেওয়া:

মাহফিলের প্রচারণায় শিল্পী ও সঞ্চালকের নাম স্পষ্টভাবে উল্লেখ করা উচিত। তাদের অবদান তুলে ধরলে আয়োজকদের পেশাদারিত্ব আরও সমৃদ্ধ হবে।

৪. পরিকল্পিত সময়সূচি:

অনুষ্ঠানের সময় নির্ধারণ এবং তা যথাযথভাবে অনুসরণ করা আবশ্যক। এতে সঞ্চালনার দায়িত্ব সহজ হবে।

৫. মৌলিক সুবিধা নিশ্চিত করা:

শিল্পী ও সঞ্চালকের যাতায়াত, খাবার এবং বিশ্রামের সুযোগ নিশ্চিত করতে হবে।

মাহফিল একটি পবিত্র আয়োজন। এর সুষ্ঠু ব্যবস্থাপনা আয়োজকদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। বক্তা, শিল্পী, এবং সঞ্চালক সবাই এই আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ। তাদের যথাযথ সম্মান দেওয়া, সময় মেনে চলা, এবং মৌলিক যত্ন নেওয়া ইসলামের অন্যতম বার্তা। আয়োজকদের উচিত, মাহফিলের পবিত্রতাকে অক্ষুণ্ণ রাখতে পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে এগিয়ে আসা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘এরপর কী?’এই প্রশ্নেই এআই ড্রামার ফাঁদে দর্শক

ফেসবুক খুললেই এখন চোখে পড়ছে ছোট ছোট ড্রামা। কয়েক...

টেকনাফে মানবপাচারের প্রস্তুতি, উদ্ধার ১৫ জন

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ...

একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প 

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন...

‘দুদককে রাজনৈতিক অস্ত্র বানানোর চেষ্টা চলছে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...

মক্কা, জেদ্দা ও তায়েফে রেড অ্যালার্ট জারি

হুথিদের ক্রমবর্ধমান হামলার আশঙ্কায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিন শহর...

সর্বশেষ