back to top

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টিলা কেটে শ্রীঘরে

kbctgbd
৬ জানুয়ারি ২০২৫ ২:১৮ অপরাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে টিলা কাটা, বালু ও মাটি উত্তোলনের অপরাধে আলমগীর মিয়া নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ই জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মলাংগি নামকস্থানে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কুলাউড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন জানান, জয়চণ্ডীর মলাংগি নামকস্থানে দীর্ঘদিন ধরে পরিবেশ বিপন্ন করে টিলা কেটে এবং এর সন্নিকটে আবাসিক এলাকার ভিতরে ইজারা ব্যতীত অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন আলমগীর। কয়েকদিন অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, সোমবার ভোর ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে টিলা কাটা, বালু ও মাটি উত্তোলনের হোতা আলমগীর মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বালু ও মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বালুসহ অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং টিলা কাটা প্রতিরোধসহ পরিবেশের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহায়তা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে মধ্যরাতে পুলিশের হানা, গ্রেপ্তার ২০

চট্টগ্রাম নগরে গভীর রাতে নির্জন এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা! পৃথক...

চট্টগ্রাম বন্দর ভারতের হাতে থাকা উচিত ছিল

বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির এক সংসদ সদস্যের...

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব যেন নতুন করে বিপদে ফেলছে...

ঢাকায় এক ছাদের নিচে জাপানের জনপ্রিয় সব গাড়ি

রাজধানী ঢাকায় চলছে জাপানের জনপ্রিয় ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড...

চট্টগ্রামে দুই সরকারি অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতাকর্মী ধরা

চট্টগ্রাম নগরের দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের...

সর্বশেষ