back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান 

kbctgbd
৬ জানুয়ারি ২০২৫ ৪:২৪ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য বাড়ানো এবং নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের জন্য পৌরসভার ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

রবিবার (৫ই জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন এর নেতৃত্বে স্টেশন রোড, মৌলভীবাজার রোড এবং হবিগঞ্জ রোডসহ বিভিন্ন প্রধান প্রধান সড়কে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার তদন্ত অফিসার মো. মোবারক হোসেন খান এবং শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ পৌরসভা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শহরকে যানজটমুক্ত রাখা এবং সৌন্দর্য রক্ষার জন্য পৌরসভার পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ফুটপাতে দোকানপাট এবং ভাসমান ব্যবসায়ীদের পসরা উচ্ছেদ করা হয়। এসব দোকানগুলো ফুটপাতে বসানো থাকায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং রাস্তার সৌন্দর্য নষ্ট হচ্ছিল।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন বলেন, আমাদের উদ্দেশ্য হলো, শহরের সৌন্দর্য রক্ষা এবং পথচারীদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করা। ফুটপাতে কিছু দোকানি অবৈধভাবে বসে ছিলেন, যার কারণে সাধারণ মানুষ চলাচলে সমস্যায় পড়তে হতো। আমরা তাদের সতর্ক করেছি এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, এ ধরণের অভিযান নিয়মিত চালানো হবে, যাতে শহরের ফুটপাতগুলো দখলমুক্ত থাকে এবং পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। অভিযানের সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ থানা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে...

৫ দিনের অভিযানে রাঙামাটিতে পুলিশের জালে ২৯ জন

রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। সর্বশেষ অভিযানে...

‘এরপর কী?’এই প্রশ্নেই এআই ড্রামার ফাঁদে দর্শক

ফেসবুক খুললেই এখন চোখে পড়ছে ছোট ছোট ড্রামা। কয়েক...

টেকনাফে মানবপাচারের প্রস্তুতি, উদ্ধার ১৫ জন

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ...

একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প 

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন...

সর্বশেষ