back to top

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে সাংবাদিকের উপর হা’ম’লায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

kbctgbd
১ জানুয়ারি ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন “সময় টিভি”র নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে লোহাগড়া উপজেলা গেটের সামনে ঢাকা-যশোর মহাসড়কের পাশে লোহাগড়া উপজেলার সাংবাদিকবৃন্দের আয়োজনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক রূপক মুখার্জি, জহির ঠাকুর, খায়রুল ইসলাম, শরিফুজ্জামান, শাহাজাহান সাজু, বিপ্লব রহমান, সরদার রইচ উদ্দিন টিপু, ওবায়দুর রহমান, কাজী ইমরান, মনির খান, রাশেদ রাশুসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকের উপর হামলায় বোঝা যায় গণমাধ্যম বর্তমান সময়েও নিরাপদ নয়। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

সাংবাদিকদের ওপর হামলা বর্তমান সময়ে বেড়েছে- এটা নিরসন জরুরি। সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে গণমাধ্যম হুমকির মুখে পড়বে। এসময় মানববন্ধনে উপস্থিত গণমাধ্যমকর্মীরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এসময় মানববন্ধনে নড়াইল ও লোহাগড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (৩০ ডিসেম্বর) লোহাগড়া থেকে নড়াইল ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপরে সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত সজিব বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিদেশি সম্পদ ও অর্থপাচারের অভিযোগে স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য তলব

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

অফিসে উপস্থিতি ফাঁকি ঠেকাতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ

ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ও যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে...

হাফেজদের সংবর্ধনা দিয়ে মেধার স্বীকৃতির বার্তা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশের চার হাফেজকে সংবর্ধনা...

পিস্তল-গুলি-ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার ৫৪৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

নির্বাচনী প্রতীকে বড় পরিবর্তন, যুক্ত হলো ‘না’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন...

সর্বশেষ