back to top

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আসামি’ নাছির পরোপকারী মানুষ, নাম বাদ দিতে বাদীর আবেদন আদালতে

kbctgbd
৩১ ডিসেম্বর ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা একটি মামলায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীনের নাম বাদ দেওয়ার আবেদন করেছেন মামলার বাদী মো. মানিক। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার (৩০ ডিসেম্বর) এ আবেদন করেন তিনি। আদালত শুনানি শেষে আবেদনটি নথিজাত করার নির্দেশ দেন।

বাদী মো. মানিক বলেন, আ জ ম নাছির উদ্দীন একজন বয়স্ক এবং পরোপকারী ব্যক্তি। মামলার সময় আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এ ঘটনায় তিনি কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না। ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন না। ভুল বুঝতে পেরে তাঁর নাম বাদ দিতে আদালতে আবেদন করেছি।

বাদীর আইনজীবী আখতারুল রহমান ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বাদী থানায় যে অভিযোগ জমা দেন, সেখানে আ জ ম নাছির উদ্দীনের নাম উল্লেখ ছিল না। পরবর্তীতে কারো শত্রুতা থেকে নামটি এজাহারে ঢোকানো হয় বলে দাবি করেন তিনি।

এজাহার অনুযায়ী, গেলো ৫ আগস্ট ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় একটি মাজারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে ১০৮ জন আসামি পরিকল্পিতভাবে বাদীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। গুলিবর্ষণের ঘটনায় মো. মানিক আহত হন। মামলাটি ২০ নভেম্বর ডবলমুরিং থানায় নথিভুক্ত হয়।

এজাহারে উল্লেখ করা হয়, প্রধান আসামি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ মোট ছয়জনের নির্দেশে গুলি চালানো হয়। আসামিদের তালিকায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী ও যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরীর নামও ছিল।

আ জ ম নাছির উদ্দীনের নাম নিয়ে বাদী আদালতে বলেন, ঘটনার সময় তাঁর নাম এজাহারে থাকার কথা নয়। নাছিরের সম্পৃক্ততা ছাড়া তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বাদী দাবি করেন, কোনো চক্র ব্যক্তিগত স্বার্থে তাঁর অজান্তেই নামটি এজাহারে যোগ করেছে।

ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, বাদীর এজাহার অনুযায়ী মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্তে যাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাঁদেরই আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। তদন্ত কর্মকর্তা এসআই তিথংকর দাস জানান, আদালতের আবেদন এখনো তাঁদের হাতে পৌঁছায়নি।

চট্টগ্রামের আদালত ও থানাগুলোতে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় অন্তত ৫০টি মামলা হয়েছে। অভিযোগ রয়েছে, বাদী ও একটি চক্র অর্থের বিনিময়ে আসামিদের নাম বাদ দেন, যা ‘মামলা বাণিজ্য’ নামে পরিচিত। অনেক মামলার বাদী আসামিদের চেনেনও না।

উল্লেখ্য, আদালতের অনুমোদনের পর নাছিরের নাম তদন্ত থেকে বাদ দেওয়ার বিষয়ে পুলিশ সিদ্ধান্ত নেবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: ‘সাজানো রায়’ প্রত্যাখ্যান, প্রতিবাদে আইনজীবীরা

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে...

৫ দিনের অভিযানে রাঙামাটিতে পুলিশের জালে ২৯ জন

রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। সর্বশেষ অভিযানে...

‘এরপর কী?’এই প্রশ্নেই এআই ড্রামার ফাঁদে দর্শক

ফেসবুক খুললেই এখন চোখে পড়ছে ছোট ছোট ড্রামা। কয়েক...

টেকনাফে মানবপাচারের প্রস্তুতি, উদ্ধার ১৫ জন

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ...

সর্বশেষ