মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় স্বস্তি ফিরছে নিত্যপণ্যের বাজার।গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম আরো কমেছে। দাম কমার এ তালিকায় রয়েছে ডিম,ব্রয়লার মুরগি ও তবে চালের দাম কমেনি।
ব্যবসায়ীরা জানিয়েছেন এবার শীতের সবজি ভালো ফলন হওয়ায় পণ্যের হাট-বাজারে দাম কমে এসেছে শীতকালীন সবজির। ফলন ভালো হওয়ায় সরবরাহ ও বেড়েছে। প্রতি কেজি সবজি মিলছে ১০ থেকে ৪০ টাকার মধ্যে। সবজির দাম কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। বিক্রেতারা জানান, এ বছর সবজির ফলন ভালো হয়েছে। সরবরাহ বাড়ায় দাম ও কমেছে।
ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী শহরের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি পিস বাঁধাকপি ১০ থেকে ১৫ টাকা ও ফুলকপি ৮ থেকে ১০ টাকা করে বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের বেগুন ৩০থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শিম বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি, মূলা ১০ থেকে ২০ টাকা কেজিতে আর মিষ্টিকুমড়া মান ভেদে ২০ থেকে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে।


