back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শেষ হয়েছে 

kbctgbd
৯ ডিসেম্বর ২০২৪ ৩:৪৭ পূর্বাহ্ণ

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মূল তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শেষ হয়েছে।নওগাঁয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এর আওতাধীন অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে ৮ ডিসেম্বর। ‘অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৪ দিন ধরে জেলায় মোট ৪৬ টি জোনে প্রশিক্ষনার্থীদের ভাগ করে নওগাঁর ৪৬ টি স্থানে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জোনে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষনের মেয়াদকাল ছিলো ৪ দিন ব্যাপী।

অর্থনৈতিক শুমারির তথ্যাদি সঠিকভাবে প্রয়োগ করা হলে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হবে। সঠিক তথ্য সরবরাহ করাও সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। একটি দেশের উন্নয়নে অর্থনৈতিক শুমারি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উল্লেখ্য যে, প্রতি দশ বছর পর পর অর্থনৈতিক শুমারি হয়ে থাকে, শেষ ২০১৩ সালে অর্থনৈতিক শুমারি সংঘটিত হয়েছিল।আগামী ১০-২৬ ডিসেম্বর চতুর্থ অর্থনৈতিক শুমারী পরিচালিত হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত তালিকাকারীগণ পরিচয়পত্র সঙ্গে নিয়ে ১০ ডিসেম্বর ২০২৪ ইং হতে নওগাঁর সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা, সকল প্রতিষ্ঠান, সকল প্রাতিষ্ঠানিক কৃষি খামার, বাজার, দোকানপাট, মসজিদ, মন্দির, সরকারি/বেসরকারি/স্বায়ত্তশাসিত অফিস, ক্লাব, কোম্পানি, ব্যাংক, হল, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিকসহ সকল ধরনের ছোট, বড় প্রতিষ্ঠানে ট্যাবলেট পিসির মাধ্যমে Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করতে যাবেন ।

প্রতিটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড, আয়-ব্যয়, কর্মী সংখ্যা, তাদের সুযোগ সুবিধা, আয়-ব্যয়, কর প্রদানসহ ২৫টি মূল প্রশ্ন ও শাখা প্রশ্নসহ মোট ৭০ টি প্রশ্ন-উত্তর সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এই শুমারিতে।এই শুমারির মূল লক্ষ্য হলো সময়ের বিবর্তনে একটি দেশের অর্থনীতিতে যে কাঠামোগত পরিবর্তন ঘটে, সে সম্পর্কে সম্যক ধারণা লাভ করা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চন্দনাইশে সৌদিয়ার বাস উল্টে আহত ২০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী...

চট্টগ্রাম-সালালাহ রুটে সরাসরি উড়বে সালাম এয়ার

চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু...

দেশের ৮ বিভাগের ৮ গ্রাম পুলিশ পাচ্ছেন সরকারি সম্মাননা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের আট বিভাগের...

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা...

সর্বশেষ