back to top

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্যোক্তার হাট এ্যাওয়ার্ড পেলেন ১৪০ জন উদ্যোক্তা

kbctgbd
৩০ নভেম্বর ২০২৪ ১২:০২ অপরাহ্ণ

জবি প্রতিনিধিঃ

তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সাফল্য ও অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য লাবণ্য মিডিয়া পক্ষ থেকে ১৪০ জনকে “উদ্যোক্তার হাট এ্যাওয়ার্ড ২০২৪” প্রদান করা হয়েছে। এটি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্ভাবনী উদ্যোগ, সৃজনশীলতা, এবং উদ্যোক্তা মানসিকতার বিকাশে ভূমিকা রাখার জন্য সম্মানিত করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তন, সেগুনবাগিচায় অনুষ্ঠিত হয় এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক  দুর্নীতি দমন কমিশন পরিচালক নাসিম আনোয়ার।

প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, নারীরা প্রযুক্তি ব্যবহার করে ঘরে যেমন কর্মসংস্থান করছে বাইরেও করছে। নারীরা সমাজে এখন আর পিছিয়ে নেই। এখন রাত হয়ে গেলেও নারীরা বাইরে থাকলেও এখন সমাজের মানুষ কিছু বলছে না। আমরা এখন দেখি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ছেলে মেয়েরা উদ্যোক্তা হচ্ছে। একজন মেয়ে উদ্যেক্তা তার পরিবারকে সার্পোট দিচ্ছে। তাদের বিভিন্ন উৎপাদিত পন্ন দেশের বাইরেও রপ্তানি হচ্ছে। ইচ্ছা শক্তি তাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। চাকরি পরিসর যেহেতু কম সে জন্য উদ্যোক্তা তৈরি করতে পারলে এ দেশে বেকার সংকট কমে যাবে। লাবণ্য মিডিয়া তাদের এই কার্যক্রম ধারাবাহিকতা বজায় রাখুক যাতে করে তরুণ উদ্যোক্তা তৈরি হয়।

আপনাদের উদ্যোক আরও প্রসারিত হোক দেশ আরও সামনে এগিয়ে যাক সবসময় সেই দোয়া রইল।বিশেষ অতিথি বক্তব্যে বক্তারা বলেন, রাজধানী ঢাকার যে জায়গাগুলো পড়ে আছে প্লট আকারে সেটা বেকার যুবকদের লিস দিয়ে সবজি উৎপাদন করলে ঢাকা শহরে সবজি চাহিদা মেটানো সম্ভব। রেললাইন পাশে খেজুর গাছ লাগিয়ে গুড় থেকে সুগার চাহিদা মোটানো সম্ভব। খাল-বিল ও নদীর পাড়ে বিভিন্ন ধরনের সবজি ও গাছ লাগিয়ে দেশের উৎপাদন বাড়ানো সম্ভব।

আয়োজক প্রতিষ্ঠান লাবণ্য মিডিয়া হাউজের প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী বলেন, যারা পণ্য বা আইডিয়া বিক্রি করে অর্থ  উপার্জন করেন, করার চেষ্টা করছেন অথবা অন্যকে উৎসাহিত করছেন তাঁরা, এককথায় বলতে গেলে চাকুরীবাদে যারা বিভিন্নভাবে নিজস্ব প্রচেষ্টায় অর্থ উপার্জনের সাথে জড়িত তাদেরকে আমরা উদ্যোক্তা মনে করি এবং সেই সকল উদ্যোক্তাদের স্বীকৃতি এবং উৎসাহ প্রদানের জন্য আজকের আয়োজন উদ্যোক্তার হাট এ্যাওয়ার্ড ২০২৪।

লাবণ্য মিডিয়া হাউজের ব্যবস্থাপনা পরিচালক স্নিগ্ধা হোসাইন প্রিয়া বলেন, আমরা তৃনমূল থেকে শুরু করে বড় বড় শিল্পপতি উদ্যোক্তাদের একই মঞ্চে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির চেষ্টার অংশ হিসেবে আজকের এই আয়োজন করেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান কনসালটেন্ট ফোরাম দি রিপাবলিক অব সার্বিয়া মিস্টার মিলান ক্রিস্টোনিস, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর সিনিয়র এক্সিকিউটিভ সংগীতশিল্পী ও সংগঠক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্যাহ, এসএ প্লাইউড কোম্পানির চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু, ভিসা পয়েন্টের চেয়ারম্যান সেলিম রেজা, ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুরুজ্জামান, সুফিয়ানস লিমিটেডের চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান, দেওয়ান গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মাইদুল দেওয়ান, ড্রীমল্যান্ড সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক খান জাকির হোসেন দারা, ব্রাইট এগ্রো গ্রুপের চেয়ারম্যান মোঃ নাসিরুল ইসলাম নাসির, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাহাত মিয়া, মোহাম্মদ আহছান উল্লাহ মানিক, চেয়ারম্যান আইএসআই ইঞ্জিনিয়ারিং সলিউশন, ড. মোঃ মিজানুর রহমান, সভাপতি বাংলাদেশ গ্রন্থাগার সমিতি, বিএমএ কমিউনিকেশনের চেয়ারম্যান মেহেদী এইচ স্রোত, আনন্দ বাজার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান সাবেক মন্ত্রী সাদেক সিদ্দিকী, জাহানারা এন্টারপ্রাইজের মোঃ জিল্লুর রহমান, এডি মাল্টিমিডিয়ার কর্নধার স্বপন আহমেদ জয় সহ অনেকে।

বিভিন্ন ক্যাটাগরীতে এ্যাওয়ার্ড গ্রহণ করেন মিস বাংলাদেশ ২০২৪ ফেরদৌসী তানভীর ইচ্ছা, ইফ্লুয়েন্সার লায়লা, চিত্রনায়িকা ও বিউটি এক্সপার্ট নাহিদা আশরাফ আন্না, চিত্রনায়িকা রিয়ানা রহমান পলি, চিত্রনায়িকা শিরিন শিলা, চিত্রনায়িকা তানিন সুবহা, চিত্রনায়িকা আঁখি চৌধুরী, চিত্রনায়ক অনিক রহমান অভি,নৃত্যপরিচালক ইউসুফ খান, অভিনেত্রী ও মডেল মাফতুহা জান্নাত জীম, অভিনেতা কবির টুটুল, জাহিদ চৌধুরী, মডেল সাবরিনা শানু লাকি, সুমাইয়া নদী, দৈনিক জনকন্ঠ পত্রিকার রিপোর্টার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুন শেখ, বিউটি এক্সপার্ট নুসরাত আক্তার মীম, বাবলী আক্তার, মীম আক্তার, রোমানা আফরোজ সুখী, মীর জান্নাতুল ইসলাম, নারী উদ্যোক্তা ও অভিনেত্রী নাবিলা চৌধুরী, তানহা হেলথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আবুল খায়ের সবুজ, রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক সোনিয়া আক্তার স্মৃতি সহ অনেকে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইয়াং স্টার সিজন ২ চ্যাম্পিয়ান জাহিদ অন্তু, নাসরিন আক্তার মুক্তা, মহুয়া লিপি, মোস্তাক আহমেদ, শিলা মল্লিক, শিল্পী আক্তার রিয়া, নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা আঁখি চৌধুরী, অনিক রহমান অভি, অর্পিতা মন্ডল শ্রেয়া, আমেনা পারভীন রুপা, নৃত্য পরিবেশন করেন মডেল নাহার কণা, নৃত্যপরিচালক নীলরাজ ও রিয়া মনি রিতু সহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাওন রহমান এবং সাজু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি তামাকের চালান আটক

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ১০ কনটেইনারে ১৫০...

লোহাগাড়ায় দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ...

আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের...

চট্টগ্রামে ইয়াবা লুটকাণ্ড: প্রত্যাহার এসআই মাহবুবুলসহ ৩ পুলিশ সদস্য

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের...

নগরের নিজ বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের নিজ বাসা থেকে নুর নাহার (৭৫) নামে...

সর্বশেষ