back to top

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে সিধ কেটে ঘরে ঢুকে প্রধান শিক্ষিকাকে খু’ন

kbctgbd
২১ অক্টোবর ২০২৪ ১০:৩০ পূর্বাহ্ণ

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় সবিতা রানী বালা (৫৫) নামে এক প্রধান শিক্ষিকাকে হত্যা করা হয়েছে।রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের রথখোলা পাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত সবিতা রানী বালা নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের পরিতোষ কুমার মন্ডলের স্ত্রী। দাম্পত্য জীবনে তিনি নিঃসন্তান ছিলেন। তিনি ৮৫ নং চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বামী পরিতোষ কুমার মন্ডল জানান, স্বামী-স্ত্রী তারা দুজন আলাদা আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন। পূজা করার জন্য স্বামী পরিতোষ কুমার মন্ডল রাত সাড়ে ৩টার দিকে ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ পায়। বাইরে থেকে ঘরের দরজা বন্ধ পাওয়ায় স্বামীর সন্দেহ হলে স্ত্রীর রুমে গিয়ে দেখে স্ত্রী খুন হয়েছে। এ সময় চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বাইরের দরজার লক খুলে ঘরে প্রবেশ করে তাদের উদ্ধার করেন।

পরে স্বামী পরিতোষসহ প্রতিবেশীরা বাইরে বের হয়ে দেখতে পাই ঘরের পূর্ব পাশ দিয়ে দূর্বৃত্তরা সিধ কেটে (মাটি খুঁড়ে) ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে খুন করা হয়েছে। তিনি আরও জানান, দূর্বৃত্তরা তার স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়ার আগে তার স্ত্রীর কাছে থাকা স্বর্ণের একটি বড় চেইন, দুইটি হাতের বালা, একটি আংটি, একজোড়া কানের দুলসহ একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, রাত পৌনে ৪ টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে ঘটনা জানতে পারি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ এসে লাশের মুখের মধ্যে কাপড় ঢুকানো দেখতে পাই। তিনি আরও বলেন স্বামী পরিতোষের বক্তব্য অনুসারে স্বর্ণালংকার ও ল্যাপটপ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর দূর্বৃত্তরা এসব নিয়ে পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা...

রাষ্ট্রপতি নির্বাচনেই বড় বিভাজন?

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে...

প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন আজ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম...

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

সর্বশেষ