kbctgbd
১৯ অক্টোবর ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ
মোঃ তানসেন আবেদীন,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে চার কেজি গাঁজাসহ আহসানউল্লাহ আল হাসান ওরফে হৃদয় নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৫ টায় মদনপুর বাসস্ট্যান্ডে মোগড়াপাড়া চৌরাস্তায় চট্টগ্রাম টু ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বের লেনে মা ডেন্টাল কেয়ার এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আহসানউল্লাহ আল হাসান ওরফে হৃদয় বরিশালের মেহেন্দীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের আব্দুল্লাহ আল হাসানের ছেলে। তার নামে বরিশাল মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার ‘খ’ জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মো. সহিদার রহমান সঙ্গীয় ফোর্সসহ সোনারগাঁ থানা এলাকা থেকে চার কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেছে। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সোনারগাঁও থানা এলাকাসহ আশেপাশের এলাকায় এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানা এলাকায় বিক্রয় করে আসছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলার পর তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।