back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁচতে চায় নোবিপ্রবি শিক্ষার্থী ওমর ফারুক

kbctgbd
১৯ অক্টোবর ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ণ

মো. নাঈমুর রহমান,নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসী বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক (২০২১-২২) বাঁচতে চায়। মেধাবী শিক্ষার্থী ওমর ফারুক কোলন ক্যান্সার (গ্রেড-৩) এ আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার বাসা কক্সবাজার জেলার অন্তর্গত ঈদগা উপজেলায়।

ইতিমধ্যে ক্যান্সার চিকিৎসার জন্য তাকে ৫টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। প্রতিবার ২.৫ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত খরচ যায় সার্জারী সহ আনুষঙ্গিক সবকিছুতে। এমতাবস্থায় তাকে নিয়ে চিন্তিত তার পরিবার এবং বিভাগের সিনিয়র-সহপাঠীরা। বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাই আবার সেই ওমর ফারুককে বিভাগে দেখতে চায়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও বিভাগ অর্থ সংগ্রহ করেছে ওমর ফারুকের চিকিৎসার জন্য। তবে এ অর্থ তার চিকিৎসার জন্য যথেষ্ট নয়। কক্সবাজার স্টুডেন্টস এসোসিয়েশন,নোবিপ্রবি ওমর ফারুকের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছে। আগ্রহীরা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের ইসলামি ব্যাংক একাউন্টে অর্থ সহায়তা করতে পারবেন।

Abdullah Al Numan

A/C: 2050 423 67 00113417

Sonapur Branch, Noakhali

Islami Bank Bangladesh Ltd

ইতিমধ্যেই, ওমর ফারুককে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১ অক্টোবর (মঙ্গলবার) নিজ কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ক্যানসার আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসার জন্য দেড় লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘ওমর ফারুক তার চিকিৎসার জন্য প্রশাসনের নিকট আবেদন করে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার চিকিৎসায় সহায়তা করার জন্য দেড় লাখ টাকার একটি চেক প্রদান করেছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নোবিপ্রবি শিক্ষার্থীদের বিপদকালে পাশে থাকার চেষ্টা করবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ইউপি নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে ১ হাজার ৫০ এলাকায়

দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন...

সড়কে এক দুর্ঘটনাতেই শেষ পুরো পরিবার, ৭ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

দেশের সড়কে প্রতিদিনই ঝরছে প্রাণ। তবে সবচেয়ে ভয়াবহ চিত্র...

বান্দরবানের পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ

বান্দরবান জেলা শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮)...

আর মাত্র কয়েক দিন; ১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী!

৬৬ বছর আগে করা এক ভবিষ্যদ্বাণী ঘিরে আবারও শুরু...

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালালেন মাদক কারবারি

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক...

সর্বশেষ