kbctgbd
১৫ অক্টোবর ২০২৪ ৯:২৫ পূর্বাহ্ণ
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার বড়লেখায় বাড়ির পাশের নালার পানিতে ডুবে শিশু আহমদ (৫) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় বড়লেখা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শিশু আহমদ উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের দুবাই প্রবাসি ছফর উদ্দিনের ছেলে।
জানা গেছে, গত রোববার দুপুরে শিশু আহমদ খাওয়া-দাওয়া করে খেলতে যায়। এরপর তাকে খোঁজে পাওয়া যায়নি। বিকেল সাড়ে চারটার দিকে স্বজনরা বাড়ির পাশের খাল থেকে তার লাশ উদ্ধার করেন। বাবার সাথে মায়ের মনোমালিন্য থাকায় ৪/৫ বছর ধরে মা সায়না বেগম নানাবাড়িতে বসবাস করছেন। শিশু আহমদ সৎ মায়ের সাথে বাবার বাড়িতে বসবাস করছিল।
এবিষয়ে বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, খবর পেয়ে পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে শিশুটি পানিতে ডুবে মারা গেল, নাকি এ মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।