kbctgbd
১৩ অক্টোবর ২০২৪ ৭:২৩ পূর্বাহ্ণ
ময়মনসিংহ শহরের শম্ভূগঞ্জ বাইদ্যাপাড়া এলাকায় প্রবীণ সাংবাদিক, তারাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যা করেছে এক সন্ত্রাসী। পরে সাগর নামের ওই মাদক কারবারি সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ১২ অক্টোবর শনিবার বেলা ১১টার দিকে শম্ভুগঞ্জ বাইদ্যাপাড়া এলাকায় এ খুনের ঘটনা ঘটে।জানা গেছে, স্বপন ভদ্র মাদক কারবারিদের বিরুদ্ধে সরব ছিলেন। সে জন্য পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে খুন করে সাগর।
এলাকাবাসী জানান, শনিবার বেলা ১১টার দিকে স্বপন ভদ্র শম্ভুগঞ্জ বাইদ্যাপাড়া চা স্টলে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ সন্ত্রাসী সাগর তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাতের কবজি কেটে ফেলে। এরপর তার মাথায় ও পিঠে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সাংবাদিক স্বপন ভদ্রকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপর ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।