back to top

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

’প্রাইম’ বাবুলের বিরুদ্ধে থানায় আবারও জিডি

kbctgbd
১৩ অক্টোবর ২০২৪ ৭:২০ পূর্বাহ্ণ

মোঃ তানসেন আবেদীন,নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুর এলাকায় একটি জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে শিল্পগোষ্ঠী প্রাইম গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল ওরফে প্রাইম বাবুলের বিরুদ্ধে থানায় আরও একটি সাধারণ ডায়েরি করা হয়েছে৷ গত ৯ অক্টোবর সদর মডেল থানায় ডায়েরি করেন তাজুল ইসলাম কামাল নামে এক ব্যবসায়ী৷

এর আগে গত ৩০ সেপ্টেম্বর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সবজি বিক্রেতা শাহজাহান সাজু৷ পরে তিনি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও দেন তিনি৷

তাজুল ইসলাম কামাল জিডিতে বলেন, শহরের কিল্লারপুর এলাকায় শীতলক্ষ্যা হাউজিং সোসাইটির ভেতরে গোলাম ফাত্তা নামে এক ব্যক্তির মাধ্যমে ২০০৪ সালে ৬ শতাংশ জমি বায়না সূত্রে কেনেন। পরে আরও ৬ দশমিক ৩০ শতাংশ জমি কেনেন৷ এ জমি তিনি সীমানা প্রাচীর দিয়ে ভোগদখল করছেন৷

এ জমি প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল দখল করার চেষ্টা করছেন বলে অভিযোগ তাজুলের৷‘জমি দখল চেষ্টাকে কেন্দ্র করে গত ৭ অক্টোবর তাজুলকে হুমকি দেন এবং জমি ছেড়ে চলে যেতে বলেন’, বলে জিডিতে উল্লেখ করা হয়েছে৷

শহরের তল্লা এলাকার বাসিন্দা কামাল বলেন, ‘জমিটি কেনার সময় গোলাম ফাত্তা তখন শীতলক্ষ্যা হাউজিং সোসাইটির দায়িত্বে ছিলেন। তখন ফাত্তা সাহেব কাউকেই জমির দলিল (রেজিস্ট্রি) করে দেননি। বর্তমানে হাউজিং সোসাইটির কিছু জমির পাওয়ার অব অ্যাটর্নি রয়েছে বাবুল সাহেবের নামে৷

তিনি রেজিস্ট্রি করে দিবেন আশ্বাস দিলে তাকে এ পর্যন্ত ১৩ লাখ টাকা দিয়েছি কিন্তু তিনি রেজিস্ট্রি করে দেননি৷ টাকা নিয়েও এখন আমাকে জমি ছেড়ে দিতে বলছেন৷ আমি না ছাড়লে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন৷ জমি না ছাড়লে মামলা করে দিবেন বলছেন৷’যদিও হুমকির অভিযোগ অস্বীকার করেছেন শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল৷

তিনি বলেন, ‘তাদের জমি কেনার সাথে তো আমার সম্পর্ক নেই৷ তারা তো গোলাম ফাত্তার সাথে বিষয়টি মিমাংসা করবে৷ কেননা চুক্তি তো তার সাথে হয়েছে৷ আমার সাথে তো জমির বিষয়ে কোনো চুক্তি হয়নি৷’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন আজ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম...

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

সর্বশেষ