back to top

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে চীন নৌবাহিনীর দুটি জাহাজ। 

kbctgbd
১২ অক্টোবর ২০২৪ ৩:১২ অপরাহ্ণ

খবর বাংলা ২৪,অনুসন্ধান রিপোর্টারঃ

চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে চীন নৌবাহিনী জাহাজ ‘চি জি গুয়াং’ এবং ‘জিং গ্যাং শান’। চীন নৌবাহিনীর সফরকারী জাহাজদ্বয়ের মধ্যে একটি জাহাজ ‘চি জি গুয়াং।

 ১২ অক্টোবর শনিবারে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান জাহাজটিকে স্বাগত জানায়। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের রাষ্ট্রদূত এবং অন্যান্য প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সফরকারী অপর জাহাজ ‘জিং গ্যাং শান’ সফরকালে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে অবস্থান করবে। এর আগে জাহাজদ্বয় বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র অভিযান তাদের অভ্যর্থনা জানায়।

চীন নৌবাহিনীর ফ্লিট কমান্ডার রিয়ার এডমিরাল ঝাই বাউরান ও রিয়ার এডমিরাল সান ঝংগি এর নেতৃত্বে চীন নৌবাহিনী জাহাজ ‘চি জি গুয়াং’ (১৬৩.৫ মিটার দৈর্ঘ্য) এবং ‘জিং গ্যাং শান’ (২১০ মিটার দৈর্ঘ্য) বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসে। বাংলাদেশে অবস্থানকালে চীন নৌবাহিনীর ফ্লিট কমান্ডার, জাহাজের অধিনায়ক, বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তাসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কামান্ডার বিএন ফ্লিট, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালীন জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীগণ চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, বানৌজা ঈশা খান, বাংলাদেশ নেভাল একাডেমি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিএন আশার আলো স্কুল পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণও ‘চি জি গুয়াং’ জাহাজটি পরিদর্শন করবেন।

চীন নৌবাহিনী জাহাজের চট্টগ্রাম সফরের ফলে দুই দেশের মধ্যকার সৌহার্দপূর্ণ দ্বি-পাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা যায়। উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজদ্বয় আগামী ১৫ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ ত্যাগ করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন আজ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম...

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

সর্বশেষ