back to top

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে কনকাপৈত উন্নয়ন ফোরামের উদ্যোগে ডাকাতিয়া নদীর বর্জ্য অপসারণ কর্মসূচি পালিত

kbctgbd
১২ অক্টোবর ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ

জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে কনকাপৈত উন্নয়ন ফোরাম এর উদ্যোগে ডাকাতিয়া নদীতে জমাটবাঁধা কচুরিপানা, বিভিন্ন তরুলতা সহ আগাছা ও বর্জ্য অপসারণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এতে প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করছেন। এ কর্মসূচি সপ্তাহব্যাপী চলবে বলে জানা গেছে।

শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের মরকটা স্টীল ব্রীজ সংলগ্ন এলাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইকবাল হোসেন মজুমদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-০১) মীর হোসেন, তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরুল ইসলাম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী মো: নাছির উদ্দিন মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক মো: আহসান উল্লাহ বেপারী, মো. রেজাউল করিম মোল্লা, ডা. জহিরুল ইসলাম মজুমদার, সাবেক ইউপি সদস্য তাজুল ইসলাম, যুবনেতা মো: শাহআলম মজুমদার, প্রবাসী মো: ইমাম হোসেন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী মো: মনির হোসেন, মাওলানা রুহুল আমিন, যুবনেতা ফুয়াদ ইবনে মোস্তফা, নুরুল আলম, মো: ফারহান, হোসাইন মামুন, কাজী আরিফ হোসেন, আরাফাত, ইমন প্রমুখ।

সাবেক চেয়ারম্যান মো: ইকবাল হোসেন মজুমদার বলেন, কনকাপৈত ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর উদ্যোগে ইউনিয়ন বিভিন্ন গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্য ডাকাতিয়া নদীর বর্জ্য অপসারণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আজ মরকটা স্টীল ব্রীজ এলাকা থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো। সম্পূর্ণ বর্জ্য অপসারণ পর্যন্ত এ কর্মসূচি চলবে। ডাকাতিয়ার বিভিন্ন স্থানে যেভাবে দীর্ঘদিন ধরে বর্জ্য জমাট বেঁধে রয়েছে, এগুলো অপসারণ করতে কমপক্ষে একসপ্তাহ সময় লাগবে। উন্নয়ন ফোরামের প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করছে এ কর্মসূচিতে। অপরিকল্পিত নগরায়ন, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা, খাল ও নদীর অবৈধ দখলের ফলে পরিবেশ দূষণ সহ বিভিন্ন সময় প্রাকৃতিক দূর্যোগ দেখা দেয়।

২০২৪ সালের স্মরণকালের ভয়াবহ বন্যা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, নদীমাতৃক এ দেশে খাল ও নদীর গুরুত্ব কী? আশা করছি, ডাকাতিয়ার এ বর্জ্যগুলো অপসারিত হলে ডাকাতিয়া নদীর স্বাভাবিক পানি প্রবাহ চালুর পাশাপাশি ইউনিয়নে সাতাশটি গ্রাম সহ আশেপাশের এলাকার বিভিন্ন গ্রামের কৃষক সমাজ বেশ উপকৃত হবে। কনকাপৈত ইউনিয়নকে একটি কৃষি বান্ধব মডেল ইউনিয়নে রূপান্তরে কনকাপৈত উন্নয়ন ফোরাম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি ভবিষ্যতেও ইউনিয়নের সামগ্রীক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পুলিশের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন সমর্থকেরা

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগের এক নেতাকে...

গোপনে নারীদের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

বরিশালের উজিরপুরে বাসাবাড়িতে নারীদের গোপনে আপত্তিকর ভিডিও ধারণ এবং...

ইউপি নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে ১ হাজার ৫০ এলাকায়

দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন...

সড়কে এক দুর্ঘটনাতেই শেষ পুরো পরিবার, ৭ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

দেশের সড়কে প্রতিদিনই ঝরছে প্রাণ। তবে সবচেয়ে ভয়াবহ চিত্র...

বান্দরবানের পাহাড়ি ঝিরিতে মিলল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ

বান্দরবান জেলা শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮)...

সর্বশেষ