back to top

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় সাবেক এমপি আশেক ও জেলা আ’লীগের সভাপতি ফরিদসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা

kbctgbd
১১ অক্টোবর ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ

কুতুবদিয়া প্রতিনিধি:

বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৪ আগষ্ট ছাত্র সমাবেশে হামলার অভিযোগে কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তাহেরসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার কুতুবদিয়া থানায় সাইফুল ইসলাম আরকান বাদী হয়ে মামলাটি করেন। এজাহার সূত্রে জানা যায়, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুতুবদিয়া উপজেলার সংগঠক সাইফুল ইসলাম আরকান গত জুলাই মাসে কোটাবিরোধী আন্দোলন শুরু হলে কুতুবদিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেন।

এরই প্রেক্ষিতে গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির ঘোষিত ১ দফা দাবীর আন্দোলনে কুতুবদিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীরা কলেজ গেইট থেকে মিছিল সহকারে বড়ঘোপ উপজেলা গেইটের দক্ষিণ পাশে এসে শান্তিপূর্ণভাবে সমাবেশ শুরু করলে দুষ্কৃতকারীরা হামলা চালায়।এতে কাজী তাহমিদ, কাইয়ুম, মোকায়দ। বেগম, হিরা, আবির, শাকিল, সাদেকুর রহমান, রাকিব, মিটু, আজিব, রিজিকাসহ ২০ জন আন্দোলনকারী শিক্ষার্থী মাথায়, চোখে, বুকে, মুখে, পিঠে, হাত-পা, হাটুসহ শরীরের নানা জায়গায় মারাত্বক জখম হয়। ওই দিনের ঘটনা বিবরণ উল্লেখ করে সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সম্পাদক হাজী মোহাম্মদ তাহেরসহ ৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় অভিযোগ করেন।  বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন আজ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম...

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

সর্বশেষ