back to top

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে শিক্ষার্থী অপহরণ, তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি

kbctgbd
১০ অক্টোবর ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ

মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে মো. জাহিদুর রহমান ঈশান (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। ঈশান উপজেলার বাহারচরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম ইলশা গ্রামের মো. ইলিয়াসের ২য় পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈশান জলদি হোসাইনিয়া কামিল মাদ্রাসার ১ম বর্ষের ছাত্র। সোমবার (৭ অক্টোবর) বিকেলে বন্ধুর সাথে দেখা করবে বলে ঘর থেকে বেরিয়ে আর ফেরেনি। রাত হয়ে গেলে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরের দিন মঙ্গলবার এক অপরিচিত নাম্বার থেকে কল আসে এবং তিন লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ঈশানকে নিয়ে যেতে বলে ফোন কেঁটে দেয় অপহৃত চক্র।

আজ বৃহস্পতিবার ঈশানের বাড়িতে গিয়ে দেখা যায় তাঁর মা জেসমিন সুলতানা মন্টু ছেলের জন্য বিলাপ করছেন। দৈনিক আজাদীকে তিনি বলেন, একটা লোক কমপক্ষে ২০ বারের উপরে ফোন করে টাকা দাবি করেছে এবং এসব কথা বাইরে কাউকে বললে ছেলের ক্ষতি হবে বলে হুশিয়ারিও দেয়। আমি কেঁদে কেঁদে বলি, আমি গরিব মানুষ, আমার স্বামী ছোট একটা মসজিদে ইমামতি করে, এত টাকা কোথায় পাব।

আপনারা আমার ছেলের ক্ষতি করবেন আল্লাহর দোহায় লাগে। এরপর ঐ লোক বলে যতটাকা যোগাড় হইছে তত টাকা পাঠান। এর মধ্যে আমার ছেলের সাথে একবার কথা বলিয়ে দেয়। ছেলে বলে তাকে আটকে রেখেছে উখিয়ায়। আমার বড় ছেলে বর্তমানে উখিয়ার দিকে রওনা দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জানান, লোকমুখে শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাকে জানায়নি। বিষয়টির খোঁজ নিয়ে আমার পক্ষ থেকে কোন প্রকার সহযোগিতার প্রয়োজন হলে করব।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, থানায় একটা নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পরিবার থেকে অপহরণের বিষয়টি জানায়নি। তারপরেও আমাদের তৎপরতা চলমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন আজ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম...

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

সর্বশেষ