kbctgbd
৯ অক্টোবর ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ
মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামে বাঁশখালীর বৈলছড়ি এলাকা থেকে ৮ লিটার দেশী মদসহ রবি দাশ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকা থেকে তাকে আটক করে।আটককৃত রবি দাশ বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকার তাপস দাশের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করলে ঘটনাস্থল থেকে দেশীয় ৮ লিটার মদসহ রবি দাসকে আটক করা হলে। ঘটনাস্থল থেকে আব্দুল্লাহ নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, চেচুরিয়া এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে দেশীয় মদসহ একজনকে আটক করালেও ঘটনাস্থল থেকে আরেকজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।