back to top

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দ্বীপে আইএফআইসি ব্যাংকের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

kbctgbd
৮ অক্টোবর ২০২৪ ৬:২০ অপরাহ্ণ

সাইফুল ইসলাম ইনসাফঃ সন্দ্বীপ, চট্টগ্রাম প্রতিনিধিঃ

নিশ্চিত আগামির নির্ভরতায়- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শাখার আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হহয়। এউপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ ৮ অক্টোবর অপরাহ্নে সেনের হাটস্থ শাখা কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক কাজী মোঃ কাইসার হামিদ। প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক সন্দ্বীপ শাখার সহ ব্যবস্থাপক শ্যামল চন্দ্র দত্ত। এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম, সন্দ্বীপ প্রেসক্লাবের সাবেক সিঃ সহ সভাপতি সাইফুল ইসলাম ইনসাফ প্রমুখ। গ্রাহকদের মধ্য উপস্থিত থেকে আস্থা ও মতামত ব্যক্ত করেন বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম সওদাগর, মোঃ আলতাফ হোসেন, হুমায়ুন কবির বাবুল মেম্বার, এটিএম সেলিম, সুজন কোম্পানী, যতন বণিক, রতন বণিক, এসডিআই সুপারভাইজর মোস্তাফিজুর রহমান , সিঃশিঃ কারীমুল মাওলা, ব্যবসায়ী সাহাব উদ্দীন, মেহেদী হাসান তালহা, আমির হোসেন, সমবায়ী অলক কান্তি মজুমদার প্রমুখ। ব্যাংকের সার্বিক অবস্থা নিয়ে বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক কাজী মোঃ কাইসার হামিদ, কাস্টমার কেয়ার ম্যানেজার মোঃ আল আমিন, লোন পারফর্মেন্স অফিসার মোঃ আমিনুর রসুল, জিবি অফিসার মোঃ মেহেদী হাসান। তাঁরা বলেন আইএফআইসি ব্যাংক এক তৃতীয়াংশ সরকারি মালিকানাধীন প্রথম প্রজন্মের সবল ব্যাংক। চৌদ্দ শতাধিক শাখা উপশাখা নিয়ে গঠিত গ্রাহক আস্থার ব্যাংকটি বর্তমানে শক্তিশালী আর্থিক কাঠামো ও দেশ বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে গ্রাহক সেবা দিয়ে চলছে। তিনি আরো বলেন দেশের চলমান আর্থিক অস্থিরতায়ও কোনো গ্রাহককে নগদ অর্থ পেতে বা অর্থ স্থানান্তরে কোনো সমস্যায় পড়তে হয়নি আইএফআইসি গ্রাহকদের। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শাখা স্বল্প সময়ে সেবায় গ্রাহকের আস্থা অর্জন করেছে। আমানতের উপর আকর্ষণীয় হারে মুনাফা প্রদান, সহজ শর্তে ঋণ প্রদান, দেশের যে কোনো ব্যাংকের এটিএম বুথ হতে বিনা খরচে টাকা উত্তোলন ও ওয়ান স্টপ সার্ভিস গ্রাহককে আকৃস্ট করছে। যার ফলে হিসাব খোলা ও আমানতের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। সমাবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। গ্রাহকদের নিয়ে কেক, মিস্টি উপভোগ ও আপ্যায়নের মাধ্যমে পুরো আয়োজন উদযাপিত হয়। পুর্বাহ্নে ব্যাংকের শিবের হাট উপশাখায়ও নানা আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন আজ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম...

ইমিডিয়েট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন?

দেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনায় এসেছে বিএনপির মহাসচিব...

ঘরভাড়া জোগাতে ৫০০ টাকায় চুল বিক্রি

বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে...

‘বাবা’ হারালেন লিওনেল মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট...

সাড়ে ৬ বছরে ঝরল ১৫ হাজার ৭১২ প্রাণ

দেশে মোটরসাইকেল দুর্ঘটনা যেন ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২০ সাল...

সর্বশেষ